ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যালিফোর্নিয়ায় আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, নিহত ৪ চীন-বাংলাদেশ সম্পর্ক এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রোহিঙ্গাদের গ্রাম দখল ও নিরাপত্তা ঘটনায় আরাকান আর্মির বিরুদ্ধে শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীদের রাষ্ট্রীয় স্বীকৃতির আহ্বান প্রেসিডেন্টের সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ডিসেম্বরে কোনো অপশক্তি অস্থিরতা ঘটাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বোয়িং ৭৩৭ ম্যাক্স ১০-এর সনদ অনুমোদন স্থগিত করেছে এফএএ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ পেলেন ফেরদৌসী মিষ্টি মিরসরাইয়ে গৃহায়ণের আবাসন প্রকল্প সিরাজুল ইসলাম মোল্লাকে ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ

৪০টির অধিক উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে ড্যাফোডিল পলিটেকনিকে‘প্রজেক্ট ফেস্ট-২০২৪’ অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৯:০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
  • / 227

ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে অনুষ্ঠিত হলো “প্রজেক্ট ফেস্ট ২০২৪”

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে অনুষ্ঠিত হলো “প্রজেক্ট ফেস্ট ২০২৪”।

প্রতিষ্ঠানের ইলেট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স ও কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের বানানো ৪০টিরও বেশি প্রজেক্ট এই ফেস্টে প্রদর্শিত হয়। যার মধ্যে উল্লেখযোগ্য “এফএফআর (ফায়ার ফাইটিং রোবট) সংস্করণ ২”, আর্নস্ট মাস্ক, ডিপিআই ফায়ার ফাইটিং রোবট, জি-টেক ইত্যাদি।

আজ ৪ মে ২০২৪, ধানমন্ডির সোবাহানবাগের ড্যাফোডিল প্লাজায় প্রধান অতিথি হিসেবে “প্রজেক্ট ফেস্ট ২০২৪” এর উদ্বোধন করেন এফবিবিসিআই ইনোভেশন এন্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ডঃ বিকর্ণ কুমার ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর রাজশাহী ল্যাবরেটরিজ এর পরিচালক ডঃ মোঃ সেলিম খান, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উপ-সচিব মোঃ মোক্তার আহমেদ এবং ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা ডঃ মোহাম্মদ নুরুজ্জামান এবং ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কে এম হাসান রিপন।

প্রজেক্ট ফেস্ট পরিদর্শনের পর ডঃ বিকর্ণ কুমার ঘোষ বলেন, শিক্ষার্থীরা তাদের একাডেমিক শিক্ষার পাশাপাশি, তাদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে,যেসব প্রজেক্ট তৈরি করেছে সেগুলো অতন্ত চমৎকার এবং বর্তমান সময়ের বাস্তব জীবনের সমস্যার সমাধাণ এবং জীবনকে সহজ করার জন্য কার্যকরী। অতিথিগণ আশা করেন যে ড্যাফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীদের এসকল প্রজেক্ট এবং সৃজনশীল উদ্ভাবন অদূর ভবিষ্যতে দেশের যেকোনো বড় ধরনের সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, ড্যাফোডিল পলিটেকনিক ২০০৬ সাল থেকে দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরি করার লক্ষ্যে কাজ করে আসছে ।

নিউজটি শেয়ার করুন

৪০টির অধিক উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে ড্যাফোডিল পলিটেকনিকে‘প্রজেক্ট ফেস্ট-২০২৪’ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪