ঢাকা ১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় প্রাতঃভ্রমণে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক নারী ইউটিউব দেখে জাল নোটের কারখানা গড়ে আটক চার সম্পদ ও ক্ষমতার অপব্যবহার নিয়ে শেখ সাদীর জীবনদর্শন খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী: থাকছে বিশেষ কর্মসূচি নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে কর্মকৌশল পরিবর্তনের আহ্বান রিপাবলিকানদের মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

  • আপডেট সময় : ০৭:৩৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
  • / 175
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় রাজধানী ও ঢাকা জেলার বিভিন্ন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ৪২ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।

আজ শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত ৩৭ জনকে এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ জনকে জামিনের আদেশ দেন। শিক্ষার্থীদের আইনজীবী মো. সাইদুল ইসলাম ও মো. মাহবুব আলম জামিনের তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে, জামিন পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ঢাকা মহানগরের ৩৭ জন ও ঢাকা জেলার ৫ জন শিক্ষার্থী রয়েছেন। তারা হলেন- আলী হোসেন, ইসমাইল তালুকদার, ইমরান হোসেন, আব্দুল কাদের, নাফিজ, ইয়ামিন শেখ, আসিফ খান, আব্দুস সামাদ, এলাহি বক্স, সামির হোসেন, তানজিল হাসান, আলাউদ্দিন, অপু, ফয়সাল আহমেদ সামিউল আলম, শাখাওয়াত হোসেন, রনি শেখ, ইমরান আহম্মেদ আফসার, সম্রাট খলিফা, রাশিদুল ইসলাম তুহা, মাসুদ পারভেজ, আসিফ, আল আমিন, রায়হান ইসলাম, শাকিল আহম্মেদ, জাবের হোসেন, রুহুল আমিন, রাহাত উবায়দুল্লাহ, জাকি, তুহিন, নাহিদ আহম্মেদ, মাসুদ রানা, শরিফুল ইসলাম, শিহাব হোসেন, তাসরিফ স্বপ্ন, ছোয়াদ উর রহমান।

এর আগে শুক্রবার দুপুরে আইন মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা কিংবা নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকায় রুজু হওয়া মামলায় গ্রেপ্তারকৃত ৩৬ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিনের শুনানি আজ বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা সিএমএম কোর্টে হবে।

এদিকে, বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটক হওয়াদের মধ্যে যদি কেউ এইচএসসি পরীক্ষার্থী থাকেন, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তি দিতে সরকার আইনি সহায়তা দেবে।

বিডিসংবাবদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

আপডেট সময় : ০৭:৩৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪