ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬

৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর

  • আপডেট সময় : ০৮:২৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অসদাচরণ ও দায়িত্ব পালনের ক্ষেত্রে গাফিলতিসহ বিভিন্ন গুরুতর অভিযোগে পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে আরও একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। প্রলয় কুমার জোয়ারদারহসহ ৬ জন পুলিশ অফিসারকে চাকুরি থেকে বরখাস্ত ও ১ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারীকৃত প্রজ্ঞাপনের এই আদেশ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার এবং ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া অসদাচরণের দায়ে বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় সহকারী পুলিশ সুপার সারোয়ার কবীর সোহাগ, সাবেক সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামিম এবং সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামানকে বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।

একই আদেশে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। জারিকৃত এই আদেশ অনতিবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর

আপডেট সময় : ০৮:২৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬