ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হেমন্ত এলেই

  • আপডেট সময় : ০৯:৩৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
  • / 256
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মল্লিকা পারভীন

প্রকৃতির নিয়মে ঠিক যেনো
হেমন্ত এলো তার সাজে
কিন্তু তুমি তো এলে না
যেমন করে এসেছিলে আগে।

শাড়ি পড়ে মেহেদি হাতে
কত কথার ঝুড়ি নিয়ে
বসে ছিলাম ঠিক যেন
হেমন্তের সাজে……

তুমিও কি প্রকৃতির নিয়মে
নতুন সাজে, অন্যের হয়ে
আজ হেমন্তের রুপ দেখছো ?
যাকে কথা দিয়ে হাতে হাত রেখে
বাস্তব জীবনে করেছ সঙ্গী?

দীর্ঘশ্বাস নেই তাতে……
তোমাকে না পেলেও
পেয়েছি হেমন্ত,বসন্ত শরৎ
ফাল্গুনের প্রতিটি ঋতুতে
তুমি যেন আসো আগের সাজে।

তাই তো আমি দুঃখ করি না
বরং নিরবে আস্বাদন করি
তোমাকে গভীর ভাবে
তোমার পরশ আর হাসি মাখা মুখকে
এই আমার ভালো লাগা আর
ভালো থাকার আরেক জগৎ
যেখানে মিশে আছে হেমন্ত,বসন্ত
আর শরৎ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

হেমন্ত এলেই

আপডেট সময় : ০৯:৩৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০

মল্লিকা পারভীন

প্রকৃতির নিয়মে ঠিক যেনো
হেমন্ত এলো তার সাজে
কিন্তু তুমি তো এলে না
যেমন করে এসেছিলে আগে।

শাড়ি পড়ে মেহেদি হাতে
কত কথার ঝুড়ি নিয়ে
বসে ছিলাম ঠিক যেন
হেমন্তের সাজে……

তুমিও কি প্রকৃতির নিয়মে
নতুন সাজে, অন্যের হয়ে
আজ হেমন্তের রুপ দেখছো ?
যাকে কথা দিয়ে হাতে হাত রেখে
বাস্তব জীবনে করেছ সঙ্গী?

দীর্ঘশ্বাস নেই তাতে……
তোমাকে না পেলেও
পেয়েছি হেমন্ত,বসন্ত শরৎ
ফাল্গুনের প্রতিটি ঋতুতে
তুমি যেন আসো আগের সাজে।

তাই তো আমি দুঃখ করি না
বরং নিরবে আস্বাদন করি
তোমাকে গভীর ভাবে
তোমার পরশ আর হাসি মাখা মুখকে
এই আমার ভালো লাগা আর
ভালো থাকার আরেক জগৎ
যেখানে মিশে আছে হেমন্ত,বসন্ত
আর শরৎ।

বিডিসংবাদ/এএইচএস