ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা

সুদমুক্ত শিক্ষাঋণ দিচ্ছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়

  • আপডেট সময় : ০৬:০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
  • / 754
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ডেস্কঃ

করোনাভাইরাস সংকটের কালে শিক্ষাজীবন গতিশীল রাখতে শিক্ষার্থীদের সুদমুক্ত শিক্ষাঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

চলতি সেমিস্টারে (ফল-২০২০) নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরা এই ঋণ সুবিধা পাবেন। ঋণসুবিধার পাশাপাশি শিক্ষাবৃত্তির দুয়ারও যথারীতি খোলা থাকছে শিক্ষার্থীদের জন্য। এই ঋণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের টিউশন ফি পরিশোধ করতে পারবেন। পরবর্তীতে বিভিন্ন মেয়াদী কিস্তিতে এই ঋণ পরিশোধ করা যাবে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসসৃষ্ট সঙ্কটের কালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তার শিক্ষার্থীদের জন্য বিনাসুদে ঋণপ্রদান করে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করলো। এই শিক্ষাঋণ শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে গতিশীল, প্রাণবন্ত ও দুঃশ্চিন্তামুক্ত করবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে।

প্রতিষ্ঠার সময় থেকেই শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তিসহ নানান সুযোগ-সুবিধা প্রদান করে আসছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আগামীতে এই ধারা আরো বেগবান হবে বলে কর্র্তৃপক্ষ দৃঢ় আশাবাদী।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

সুদমুক্ত শিক্ষাঋণ দিচ্ছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়

আপডেট সময় : ০৬:০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০