ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

এশিয়ান ইনস্টিটিউট অব বিজনেস এন্ড টেকনোলজি এর সঙ্গে স্কিল জবস এর সমঝোতা স্মারক স্বাক্ষর

  • আপডেট সময় : ১১:১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
  • / 343
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ডেস্কঃ

শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের দক্ষতা উন্নয়ন কে আরও সমৃদ্ধ করতে গত ২৬ শে অক্টোবর, সোমবার এশিয়ান ইনস্টিটিউট অব বিজনেস এন্ড টেকনোলজি এর সঙ্গে সমঝতা স্মারক স্বাক্ষর করেছে স্কিল জবস। স্কিল জবস এর বিদ্যমান স্কিল ডেভেলপমেন্ট সেবার পাশাপাশি শিক্ষার্থীদের কভার লেটার, সিভি তৈরি ও ইন্টারভিউ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে চাকরীর সুযোগ তৈরিতে এই চুক্তি স্বাক্ষর করা হয়।

স্কিল জবস এর বিজনেসস ডেভেলপমেন্ট ম্যানেজার মোঃ আরিফ হোসেন এবং এশিয়ান ইনস্টিটিউট অব বিজনেস এন্ড টেকনোলজি এর ডিপার্টমেন্ট হেড আমিনুল হক রাসেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় অন্যান্যদের মধ্যে ড্যাফোডিল ফ্যামিলি ও স্কিল জবস এর সিইও মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল ইন্সটিটিউট অব আই টি এর অধ্যক্ষ, প্রফেসর ড. মোঃ সাখাওয়াত হোসেন, এশিয়ান ইনস্টিটিউট অব বিজনেস এন্ড টেকনোলজি এর অধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রশিদ, স্কিল জবস এর সহকারি পরিচালক মোঃ সামছুদ্দোহা সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য স্কিল জবস গত ২০ বছর ধরে চাকরি প্রার্থীদের দক্ষতা উন্নয়ন যেমন ভিডিও রেজুমে, অনলাইন পোর্টফোলিও তৈরি, টেক স্যাভিনেস স্কিল, ইত্যাদির মাধ্যমে বিভিন্ন চাকরি দাতা প্রতিষ্ঠানের দক্ষ এমপ্লয়ই এর চাহিদা পুরনে কাজ করে আসছে । এছাড়াও স্কিল জবস নিয়মিত ভার্চুয়াল জব ফেয়ার, ক্যারিয়ার মেন্টরিং প্রোগ্রাম, ওয়ার্কশপ, সেমিনার আয়োজন করে থাকে।

অন্যদিকে এশিয়ান ইনস্টিটিউট অব বিজনেস অ্যান্ড টেকনোলজি ২১ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ প্রফেশনাল প্রোগ্রাম পরিচালনা করছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

এশিয়ান ইনস্টিটিউট অব বিজনেস এন্ড টেকনোলজি এর সঙ্গে স্কিল জবস এর সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট সময় : ১১:১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১