ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

শৈলকুপায় নবাগত ওসি কর্তৃক আলোচিত মাদক সম্রাট তালুক ইয়াবাসহ গ্রেফতার

  • আপডেট সময় : ০৫:৪৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭
  • / 254
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খুলুমবাড়ীয়া এলাকার কুখ্যাক মাদক ব্যবসায়ী ও ইয়াবা সম্রাট খ্যাত তালুককে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদক মামলাসহ ৪টি মামলার ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানায়। সে তালুক খুলুমবাড়ীয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে।

জানা গেছে, মাদক ব্যবসায়ী তালুক খুলুমবাড়ীয়া এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেনের নেতৃত্বে এসআই মনিরুজ্জামান হাজরা সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালায়।

এ সময় ৫১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে মাদক সম্রাট তালুককে গ্রেফতার করতে সক্ষম হয়।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ৫১ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তালুককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকসহ ৪টি মামলার ওয়ারেন্ট রয়েছে। সে দীর্ধদিন যাবৎ খুলুমবাড়ীয়াসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য, ইতিপূর্বে বেশ কয়েকবার এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন পত্র-পত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশ হলেও সে ধরা ছোয়ার বাইরে ছিলো। অবশেষে নবাগত ওসি আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হলো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শৈলকুপায় নবাগত ওসি কর্তৃক আলোচিত মাদক সম্রাট তালুক ইয়াবাসহ গ্রেফতার

আপডেট সময় : ০৫:৪৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭