ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের আলোচিত ঘটনায় আপিল শুনানিতে আসামিদের স্বীকারোক্তি উপস্থাপন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল ইসি নতুন ঠিকানায় কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্র শেখ হাসিনার ফেরা নিয়ে রয়টার্সের প্রতিবেদন ও নানা গুজব হার্ট অ্যাটাক নাকি প্যানিক অ্যাটাক: বুঝবেন যেভাবে বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পথে ট্রাম্প প্রশাসন সিরাজগঞ্জে হাঁসের খামারে অভাব দূর করে স্বাবলম্বী বহুলুল গুম-খুনের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের গোপালগঞ্জে সহিংসতায় অর্থায়ন: ১০১ জনের লেনদেন খতিয়ে দেখছে এনবিআর কালিয়াকৈরে কাজে যোগদানের এক ঘণ্টা পরই ফের বিক্ষোভে শ্রমিকরা

নারায়ণগঞ্জের আলোচিত ঘটনায় আপিল শুনানিতে আসামিদের স্বীকারোক্তি উপস্থাপন

  • আপডেট সময় : ০৩:২৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলার আপিল শুনানিতে আসামিদের দেয়া দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভয়াবহ সব বিবরণ প্রকাশ করা হয়েছে। আসামিদের জবানবন্দি এবং সুরতহাল প্রতিবেদনের তথ্যের নিখুঁত মিল থাকায় হাইকোর্টের রায় বহাল থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ অনীক রুশদ হক (অনীক আর হক)। বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। আজকের শুনানিতে প্রথমে হাইকোর্টের রায়ের কিছু অংশ পড়ে শোনানো হয়, যেখানে কার কী ভূমিকা ছিল তা উল্লেখ রয়েছে।

আইনজীবী অনীক আর হক জানান, এই মামলায় হাইকোর্ট ১৫ জনকে মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও ৯ জনকে ১০ বছর ও ৭ বছরসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। তিনি বলেন, ঘটনার সময় কোনো প্রত্যক্ষদর্শী ছিল না, তাই পুরো মামলাটি মূলত আসামিদের দেয়া জবানবন্দির ওপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে। শুনানিতে সাবেক র‍্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা, হাবিলদার এমদাদুল হক এবং সিপাহী আবু তৈয়বের জবানবন্দির অংশবিশেষ উপস্থাপন করা হয়েছে। সময়ের অভাবে সিপাহী আবু তৈয়বের জবানবন্দিটি পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি।

জবানবন্দির ভয়াবহতার কথা উল্লেখ করে অনীক আর হক বলেন, আসামিরা অত্যন্ত সাবলীলভাবে পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন। জবানবন্দিতে বলা হয়, তারা পাঁচজনকে আটক করার পর রাস্তায় অন্য দুইজনকে দেখে ফেলে এবং তাদেরও তুলে নিয়ে আসে। এরপর তৎকালীন র‍্যাব অধিনায়ক তারেক সাঈদ সাতজনকে গুম করে ফেলার নির্দেশ দেন। হত্যাকাণ্ডের পর আসামিরা নিজেদের মধ্যে খাওয়া-দাওয়াও করেন। তিনি আরও বলেন, ঘটনাটি কোনো সিনেমার চিত্রনাট্যের মতো মনে হলেও আসামিরা নিজেরাই একে অপরের বক্তব্যের সাথে হুবহু মিলে যাওয়া তথ্য দিয়েছেন। আরও দুইজন রাস্তায় আমাদেরকে ওদের ধরতে দেখে চিৎকার করছিল, তাই ওদেরকেও নিয়ে নিয়েছি।

মৃত্যু নিশ্চিত ও লাশ গুমের কৌশলের বিষয়ে তিনি জানান, আসামিরা পলিথিন ব্যবহার করে ভুক্তভোগীদের শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করেন। লাশ ট্রলারে করে নদীতে ফেলার সময় যাতে ভেসে না ওঠে, সেজন্য প্রত্যেকের পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়। সুরতহাল প্রতিবেদনের সাক্ষীদের বর্ণনার সাথেও আসামিদের এই তথ্যের শতভাগ মিল পাওয়া গেছে। এছাড়া অর্থ লেনদেন, ফ্ল্যাট উপহার এবং কয়লা ব্যবসার সংশ্লিষ্টতার তথ্যও সাক্ষ্য ও জবানবন্দিতে উঠে এসেছে বলে তিনি জানান। অর্থ লেনদেন ও ‘গডফাদার’-এর ভূমিকা সাক্ষ্য ও জবানবন্দিতে এই হত্যাকাণ্ডের পেছনে ৫ থেকে ৬ কোটি টাকার লেনদেন, ফ্ল্যাট উপহার এবং কয়লা ব্যবসার সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে বলে জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল।

নেপথ্যের নির্দেশদাতার বিষয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, সবকিছুর পেছনে মূল ‘গডফাদার’ হিসেবে সক্রিয় ছিলেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, যার বিচার বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। তারেক সাঈদ নিজেই স্বীকার করেছেন যে, জিয়াউল আহসানের অনুমতি ছাড়া তখন র‍্যাব কোনো পদক্ষেপ নিত না। সবশেষে তিনি বলেন, হাইকোর্ট অত্যন্ত নিখুঁত ও বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমে এই আসামিদের শাস্তি নিশ্চিত করেছেন, যা অপরাধের ভয়াবহতা বিবেচনায় যেকোনো সুস্থ মানুষই সমর্থন করবেন।

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জের আলোচিত ঘটনায় আপিল শুনানিতে আসামিদের স্বীকারোক্তি উপস্থাপন

আপডেট সময় : ০৩:২৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬