ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী কর্তৃক ইয়াবা ট্যাবলেট জব্দ

  • আপডেট সময় : ১২:১৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭
  • / 460
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অদ্য ০৪ জুলাই ২০১৭ তারিখ আনুমানিক ভোর ০৪৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্বজোনের অধীনস্থ সিজি আউট পোস্ট শাহপুরী এর একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে কন্টিনজেন্ট কমান্ডার এম সোহরাব হোসেন, এসসিপিও, এর নেতৃত্বে টেকনাফ থানার শ্হপুরী গোল্লার চর নামক এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় একজন সন্দেহভাজন ব্যক্তিকে থামতে বললে সে পালিয়ে যেতে থাকে। কোস্ট গার্ড টহল দল লোকটির পিছু নেয়, এক পর্যায়ে উপায়ন্তর না দেখে লোকটি একটি ব্যাগ ফেলে রেখে রাতের অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা ঐ ব্যাগটির ভেতর থেকে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা জব্দ করে।

জব্দ কৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য টাকা পঞ্চাশ লক্ষ মাত্র (৫০,০০,০০০/০০)। জব্দকৃত ইয়াবা  পরবর্তী কার্যক্রমের জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী কর্তৃক ইয়াবা ট্যাবলেট জব্দ

আপডেট সময় : ১২:১৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭