ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার গাইবান্ধার ইমরান

  • আপডেট সময় : ০৪:৪৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
  • / 369
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: মাস ছয়েক আগে বয়সে প্রায় দ্বিগুণ বয়সী চট্টগ্রামের এক নারীর সঙ্গে ফেইসবুকে পরিচয়, সেখান থেকে ফোনালাপ, প্রণয়। ব্যক্তিগত ছবি সংগ্রহ করে ইউটিউবে প্রচার করে টাকা আদায়।

চট্টগ্রামে তথ্যপ্রযুক্তি ও পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনের এক মামলায় ইমরান সরকার (১৮) নামে এক তরুণকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।

গ্রেপ্তার ইমরান গাইবান্ধার গোরিন্দগঞ্জ উপজেলার নাগের ভিটার বাসিন্দা তাজউদ্দিন সরকারের ছেলে। বগুড়া সদর থেকে বুধবার গ্রেপ্তারের পর রাতে তাকে চট্টগ্রামে নিয়ে আসে পুলিশ।

চট্টগ্রামের বাসিন্দা এক নারীকে ‘ব্ল্যাকমেইল’ করে টাকা দাবির অভিযোগে নগরীর চান্দগাঁও থানায় ‘তথ্যপ্রযুক্তি ও পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে’ গত ১ জুলাই দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইলিয়াছ খান।

তিনি জানান, ইমরান নিজের পরিচয় গোপন করে ‘কাব্য শাহরিয়ার’ নামে একটি ফেইসবুক আইডি থেকে অভিযোগকারী নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।
গত মার্চে তিনি ওই নারীর কাছ থেকে দুই লাখ টাকা ধার নেন। পরে আরও টাকা চাইলে ওই নারী না দেওয়ায় ব্যক্তিগত ফোনালাপ ও বিভিন্ন ভিডিও ইউটিউবে প্রকাশ করে দেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তারা জানান, ইমরান পঞ্চম শ্রেণিতে বৃত্তির সঙ্গে জেএসসিতেও জিপিএ-৫ পেয়ে বৃত্তি পান। ২০১৪ সালে গাইবান্ধার গুগা আব্দুল জলিল হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে পাশ করে চট্টগ্রাম চলে আসেন। গত বছর নগরীর বেপজা কলেজ থেকে এইচএসসি পাশ করে বগুড়া চলে যান।

বগুড়ায় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করার পাশাপাশি একটি প্রতিষ্ঠানে কম্পিউটার কোর্সও করছেন। গত বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও বিষয় পছন্দ না হওয়ায় ভর্তি হননি।

পড়াশুনায় ভালো হওয়ার পরও পরিবারের নজরদারি না থাকা এবং ইন্টারনেটের অপব্যবহারের কারণে ইমরান অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে বলে ভাষ্য পুলিশ কর্মকর্তাদের।

গোয়েন্দা পরিদর্শক ইলিয়াছ খান বলেন, “গত বছর ডিসেম্বরে অভিযোগকারী ওই নারীর সঙ্গে ফেইসবুকে পরিচয় হয় বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে ইমরান। নিজেকে বেসরকারি চাকরিজীবী পরিচয় দিয়ে প্রবাসে যাওয়ার চেষ্টা করছে বলে ওই নারীকে বলেছিলেন তিনি।

“এসময় ওই নারীর কাছ থেকে দুই লাখ ধার চাইলে গত ৪ মার্চ এসএ পরিবহনের মাধ্যমে টাকা দেয়। এ টাকা দিয়ে বগুড়ার এক কলেজ ছাত্রীকে বিয়েও করে বলে স্বীকার করেছেন ইমরান।”

পুলিশ কর্মকর্তা ইলিয়াছ বলেন, “একমাস পরে ইমরান ওই নারীর কাছ থেকে আরও দুই লাখ টাকা দাবি করলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এসময় তাদের মধ্যেবিনিময় করা ভিডিও ইউটিউবে প্রকাশ করে ওই নারীকে তার লিঙ্ক পাঠান তিনি।

“এছাড়া বিভিন্ন সময়ে ওই নারীকে সামাজিকভাবে হেয় করার জন্য ইউটিউবে আরও ছবি প্রকাশের হুমকি দেয়। এতে ভয় পেয়ে ওই নারী এক লাখ ৪০ হাজার, ২০ হাজার ও ১০ হাজার করে তিন দফায় এক লাখ ৭০ হাজার টাকা দেয়।”

চার ভাই দুই বোনের মধ্যে তৃতীয় ইমরান চট্টগ্রামে এসে বন্ধুদের মাধ্যমে ফেইসবুক ব্যবহার শুরু করেন।

‘ইমরান সরকার’ নামে তার একটি আইডি থাকলেও ‘কাব্য শাহরিয়ার’ নামে ওই ভুয়া আইডি চালায় বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার গাইবান্ধার ইমরান

আপডেট সময় : ০৪:৪৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭