ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

চট্টগ্রামে ৬ ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

  • আপডেট সময় : ০২:২৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭
  • / 997
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে ছিনতাইকারী অভিযোগে ছয় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নগর গোয়েন্দা পুলিশের একটি দল রোববার রাতে ডবলমুরিং থানার আগ্রাবাদ জাম্বুরি মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- মিজানুর রহমান ওরফে মিজান (২২), দোলোয়ার হোসেন (৩৪), মো. হেলাল (২৫), মো. রবিন (১৯), মো. আলী (২৮) ও মো. বেলাল (২২)।

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান জানান, গ্রেপ্তাররা পুলিশের তালিকাভূক্ত ছিনতাইকারী।
এদের মধ্যে মিজানের বিরুদ্ধে অপহরণের একটি, দেলোয়ারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি এবং হেলাল ও আলীর বিরুদ্ধে একটি করে ছিনতাইয়ের মামলা রয়েছে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে তিনটি ছুরি, একটি চাপাতি, একটি পিস্তল সদৃশ ছুরি উদ্ধার করা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান বলেন, নগরীর বিভিন্ন ফাঁকা রাস্তায় অটোরিকশা ও মোটর সাইকেল নিয়ে ছিনতাই করে থাকে তারা।
“নগরীর আগ্রাবাদ এক্সেস রোড, আমবাগান, ওয়াসা থেকে আলমাস মোড় হয়ে কাজীর দেউড়ি, জামালখান মোড়, গণি বোকারি সড়কে বেশি ছিনতাই করে থাকে।”

আগেও তারা বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়েছিল। জামিনে ছাড়া পেয়ে পুনরায় ছিনতাই কাজে জড়িয়ে পড়ে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে ৬ ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

আপডেট সময় : ০২:২৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭