ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্য করলে ব্যবস্থা ক্যালিফোর্নিয়ায় আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, নিহত ৪ চীন-বাংলাদেশ সম্পর্ক এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রোহিঙ্গাদের গ্রাম দখল ও নিরাপত্তা ঘটনায় আরাকান আর্মির বিরুদ্ধে শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীদের রাষ্ট্রীয় স্বীকৃতির আহ্বান প্রেসিডেন্টের সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ডিসেম্বরে কোনো অপশক্তি অস্থিরতা ঘটাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির ইস্যুতে রাজনৈতিক সংলাপের প্রয়োজন নেইঃ অ্যাডভোকেট কামরুল ইসলাম

  • আপডেট সময় : ০৪:০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
  • / 864
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  রোহিঙ্গা ইস্যুতে বিএনপি ছাড়া দেশের সব রাজনৈতিক দল এবং জনগণ ঐক্যবদ্ধ রয়েছে বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

তিনি বলেন, ‘এই ইস্যুতে একটি দল ছাড়া বাংলাদেশের সব রাজনৈতিক দল ও দেশের সব মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপের পেছনে রয়েছে। তাই নতুন করে এই ইস্যুতে রাজনৈতিক সংলাপের প্রয়োজন নেই।’

কামরুল ইসলাম আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, যারা সংলাপের কথা বলছে তারা অহেতুক একটা বিভ্রান্তির সৃষ্টির চেষ্টা করছে। কোনো কিছু হলেই তারা শুধু সংলাপের কথা বলে। এই ইস্যুতে কোনো রাজনৈতিক সংলাপের প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী মানবতার পক্ষে আছেন বলেই আজ বিশ্বের সব দেশ এবং জাতিসংঘ তাকে সমর্থন করছেন।

সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বক্তব্য রাখেন।

মোজাম্মেল হক বলেন, রোহিঙ্গাদের ওপর যে অত্যাচার হচ্ছে তা কিছু ক্ষেত্রে ১৯৭১ সালে বাঙালিদের ওপর করা পাক হানাদার বাহিনীর অত্যাচারকেও ছাড়িয়ে গেছে।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে যারা সরকারের সমালোচনা করছেন ও রাজনীতি করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যমত গড়ে তুলতে হবে।

নিউজটি শেয়ার করুন

বিএনপির ইস্যুতে রাজনৈতিক সংলাপের প্রয়োজন নেইঃ অ্যাডভোকেট কামরুল ইসলাম

আপডেট সময় : ০৪:০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭