ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

নারায়ণগঞ্জের কাজলা বিলে মাটি ভরাটের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা

  • আপডেট সময় : ০৪:০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭
  • / 230
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়নঙ্গঞ্জ সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার চারিতালুক এলাকার কাজলা বিলে ড্রেজার দিয়ে মাটি ভরাট ও বালু ভরাট কাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে কাজলা বিলের কৃষকদের জমি, পুকুর ও খাল রক্ষায় জারি করা রুলের চূড়ান্ত শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩শে নভেম্বর)একটি সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোঃ আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। সঙ্গে ছিলেন ব্যারিষ্টার মারিয়াম খন্দকার।

আইনজীবী তৈমূর আলম খন্দকার সাংবাদিকদের জানান, ওই এলাকার একটি চক্র পরিবেশ ধ্বংসে লিপ্ত। এখানে মোড় চারিতালুক, কুতুবপুর, করাটিয়া ও তারইল চার মৌজার প্রায় ৩ হাজার একর ফসলি জমি রয়েছে। এখানে রিমঝিম পুলিশ টাউন ও ইটালিয়ান সিটি আবাসন প্রকল্পের নামে বালু ভরাট করেছে। ইতিমধ্যেই প্রায় ৭০০ বিঘার মতো ফসলি জমি ভরাট করা হয়েছে। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে। তিনি বলেন, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত আদালত ওই এলাকার বালু ভরাটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন।

গত ২৪ অক্টোবর নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার চারিতালুক এলাকার কাজলা বিলের কৃষকদের জমি, পুকুর ও খাল রক্ষায় বিবাদীদেও নিস্ক্রয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। আদলতে রিট আবেদনটি দায়ের করেন স্থানীয় বাসিন্দা বাদশা মিয়া সহ চারজন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারায়ণগঞ্জের কাজলা বিলে মাটি ভরাটের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৪:০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭