আখাউড়ার মানব কল্যাণে নিবেদিত প্রবাসীরা
- আপডেট সময় : ১২:১৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ নভেম্বর ২০১৮
- / 769
ব্রাজিল থেকে মীর আহমেদ মীরুঃ
দেশের রাজস্ব আয় এবং অর্থনৈতিক উন্নয়ন মাত্রার প্রাচুর্য্যতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দেশের বাইরে অবস্থানরত প্রবাসীরা।
বিপুল সংখ্যক মানুষ সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে জীবনের তাগিদে। বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের রেমিটেন্স বৃদ্ধির পাশাপাশি অনেক প্রবাসীরা দেশের দুস্থ-অসহায় গরীব মানুষের কল্যাণে কাজ করছে।
তেমনি একঝাঁক তরুণ-যুবক প্রবাসী বাঙালীদের একাত্রতায় গঠিত হয়েছে দেশের ব্রাক্ষণবাড়ীয়ার আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ।
বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাঙালীরা একসাথ হয়ে একটি কমিটি গঠনের মধ্য দিয়ে তাদের নিজ জেলা আখাউড়ার দরিদ্র মানুষের উন্নয়নে সহযোগীতা করছে। ব্রাজিল, আমেরিকা, সৌদি আরব, দুবাই, ফ্রান্স এবং ইতালিসহ বিভিন্ন দেশের প্রবাসীরা এই সংঘের সদস্য হয়ে মানব কল্যাণে নিয়োজিত আছে।
এই কল্যাণ সংঘের বর্তমান সভাপতি মো: আরিফ ভূঁইয়া ব্রাজিল প্রবাসী এবং সাধারণ সম্পাদক মোঃ জুয়েল ভূঁইয়া সৌদি আরব প্রবাসীসহ কমিটির অনান্য সকলের তত্ত্বাবধানে কার্যক্রম চলছে।
ইতিমধ্যে ব্রাক্ষণবাড়ীয়া আখাউড়ার অনেক জনকল্যানমূলক কাজে এই কমিটি এগিয়ে এসেছে। এছাড়া এটি একটি অরাজনৈতিক মানবসেবামূলক সামাজিক সংগঠন। 
বিডিসংবাদ/এএইচএস



























