নির্বাচনে অপ্রত্যাশিত অনিয়মে ক্ষোভ ও হতাশ ব্রাজিল বিএনপি কমিটি
- আপডেট সময় : ০১:৪৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ জানুয়ারী ২০১৯
- / 723
ব্রাজিল থেকে মীর আহম্মেদ মীরুঃ একাদশ জাতীয় নির্বাচনে অনিয়ম ও সুষ্ঠু না হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ব্রাজিল শাখায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে।
বিগত প্রায় দশ বছর পর জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহন করে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার দাবি জানালেও গত ২০১৪ নির্বাচনে দলীয় সরকারের অধীনে অংশগ্রহন না করায়, এবার তা নাকোচ করে দেয় শুধুমাত্র ইসি এবং সেনাবাহিনী উপর ভরসা করে।
তাছাড়া ২০১৪ জাতীয় নির্বাচন কেনো দলীয় সরকারের অধীনে অংশগ্রহন করেনি তা নিয়ে ছিল অনেক প্রশ্নবিদ্ধ!?
ব্রাজিল বিএনপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সাইফুল্লাহ আল মামুন মনে করেন, ” এবারের নির্বাচনে দলীয় অধীনে মারাত্বক ভোট জালিয়াতি হয়, যা কিছু মিডিয়াও প্রমাণ করে। দেশে এখন গণতন্ত্র নেই, ভোটারদের সুষ্ঠুভাবে ভোট দেওয়ার অধিকার নষ্ট করা হয়েছে যেটা অপ্রত্যাশিত।”
এই নির্বাচন বর্জন করে পুনরায় নবনির্বাচনের জন্য কমিটি থেকে সকলেই জোর দাবি জানায়।
বিডিসংবাদ/এএইচএস


























