ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা

জেএমআই’র সাথে ৩৮০ কোটি টাকার সিন্ডিকেট ঋণ চুক্তি

  • আপডেট সময় : ১০:৫৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯
  • / 592
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থ ও বাণিজ্যে ডেস্কঃ  জেএমআই গ্রুপের এলপিজি প্রকল্পে ৩৮০ কোটি টাকা বিনিয়োগ করবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। এই উদ্দেশ্যে জেএমআই গ্রুপের সঙ্গে সিন্ডিকেট ঋণ চুক্তি সই করেছে এমটিবি।

গতকাল রাত ১০টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করা হয়।

এছাড়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সঙ্গে সিন্ডিকেট ঋণে যুক্ত রয়েছে অগ্রণী ব্যাংক, এনআরবি ব্যাংক, উত্তরা ফাইন্যান্স ও সাবিনকো।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, পাইপলাইনে গ্যাসের অপচয় রোধ এবং কর্মসংস্থানের জন্য বর্তমান সরকার সিলিন্ডার গ্যাসের ব্যবহারের উদ্যেগ নেয়, এটা এরি মধ্যে ব্যাপক সারা ফেলে। এখন এই বোতলজাত গ্যাসের দাম নিয়ন্ত্রণের জন্য একটি নীতিমালা গঠন করার জন্য আমরা কাজ করে চলছি।

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত বলেন, সরকার প্রতিষ্ঠিত বা নিয়ন্ত্রিত ব্যাংক হিসেবে আমরা অনেক বেসরকারি বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন বা বিনিয়োগ করেছি। বোতলজাত গ্যাস এবং সিলিন্ডার তৈরিতে জেএমআই গ্রুপের নতুন এ উদ্যোগ অনেক আকর্ষণীয় মনে হওয়ায় অগ্রণী ব্যাংক এখানে অর্থায়নের সিদ্ধান্ত নিয়েছে।

জেএমআই গ্রুপের এমডি আব্দুর রাজ্জাক বলেন, “ব্যবসার নীতি ও ভোক্তার সন্তুষ্টি রক্ষা করে জেএমআই গ্রুপ প্রতিষ্ঠিত। এবারের এলপিজি গ্যাসে যে অর্থায়ন নির্ধারন করা হয়েছে, তা দিয়ে জেএমআই এলপিজি দেশের ভোক্তার চাহিদা মেটানোর পাশাপাশি মানুষের কর্মসংস্থানের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে আমরা আশাবাদী।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এমটিবি’র চেয়ারম্যান হেদায়েতুল্লাহ, জেএমআই গ্রুপের এমডি আব্দুর রাজ্জাক, এমটিবির এমডি ও সিইও আনিস এ খান, অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ শামস-উল ইসলাম, এনআরবি ব্যাংকের এমডি ও সিইও মেহমুদ হোসেন, সাবিনকোর এমডি কাজী শাইরুল হাসান, উত্তরা ফাইন্যান্স এমডি ও সিইও এসএম শামসুল আরেফিন প্রমুখ।

বিডিসংবাদ/এএইচএস 

জেএমআই গ্রুপের সকল সংবাদ দেখতে ক্লিক করুন

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জেএমআই’র সাথে ৩৮০ কোটি টাকার সিন্ডিকেট ঋণ চুক্তি

আপডেট সময় : ১০:৫৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯