ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

জেএমআই’র সাথে ৩৮০ কোটি টাকার সিন্ডিকেট ঋণ চুক্তি

  • আপডেট সময় : ১০:৫৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯
  • / 585
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থ ও বাণিজ্যে ডেস্কঃ  জেএমআই গ্রুপের এলপিজি প্রকল্পে ৩৮০ কোটি টাকা বিনিয়োগ করবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। এই উদ্দেশ্যে জেএমআই গ্রুপের সঙ্গে সিন্ডিকেট ঋণ চুক্তি সই করেছে এমটিবি।

গতকাল রাত ১০টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করা হয়।

এছাড়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সঙ্গে সিন্ডিকেট ঋণে যুক্ত রয়েছে অগ্রণী ব্যাংক, এনআরবি ব্যাংক, উত্তরা ফাইন্যান্স ও সাবিনকো

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, পাইপলাইনে গ্যাসের অপচয় রোধ এবং কর্মসংস্থানের জন্য বর্তমান সরকার সিলিন্ডার গ্যাসের ব্যবহারের উদ্যেগ নেয়, এটা এরি মধ্যে ব্যাপক সারা ফেলে। এখন এই বোতলজাত গ্যাসের দাম নিয়ন্ত্রণের জন্য একটি নীতিমালা গঠন করার জন্য আমরা কাজ করে চলছি।

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত বলেন, সরকার প্রতিষ্ঠিত বা নিয়ন্ত্রিত ব্যাংক হিসেবে আমরা অনেক বেসরকারি বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন বা বিনিয়োগ করেছি। বোতলজাত গ্যাস এবং সিলিন্ডার তৈরিতে জেএমআই গ্রুপের নতুন এ উদ্যোগ অনেক আকর্ষণীয় মনে হওয়ায় অগ্রণী ব্যাংক এখানে অর্থায়নের সিদ্ধান্ত নিয়েছে।

জেএমআই গ্রুপের এমডি আব্দুর রাজ্জাক বলেন, “ব্যবসার নীতি ও ভোক্তার সন্তুষ্টি রক্ষা করে জেএমআই গ্রুপ প্রতিষ্ঠিত। এবারের এলপিজি গ্যাসে যে অর্থায়ন নির্ধারন করা হয়েছে, তা দিয়ে জেএমআই এলপিজি দেশের ভোক্তার চাহিদা মেটানোর পাশাপাশি মানুষের কর্মসংস্থানের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে আমরা আশাবাদী।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এমটিবি’র চেয়ারম্যান হেদায়েতুল্লাহ, জেএমআই গ্রুপের এমডি আব্দুর রাজ্জাক, এমটিবির এমডি ও সিইও আনিস এ খান, অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ শামস-উল ইসলাম, এনআরবি ব্যাংকের এমডি ও সিইও মেহমুদ হোসেন, সাবিনকোর এমডি কাজী শাইরুল হাসান, উত্তরা ফাইন্যান্স এমডি ও সিইও এসএম শামসুল আরেফিন প্রমুখ

বিডিসংবাদ/এএইচএস 

জেএমআই গ্রুপের সকল সংবাদ দেখতে ক্লিক করুন

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জেএমআই’র সাথে ৩৮০ কোটি টাকার সিন্ডিকেট ঋণ চুক্তি

আপডেট সময় : ১০:৫৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯