ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি

বিসিএল শুরু শনিবার

  • আপডেট সময় : ০১:০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭
  • / 289
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্রাঞ্চাইজিভিত্তিক বড় দৈর্ঘ্যের ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পর্দা উন্মোচন হচ্ছে আগামীকাল শনিবার। প্রথম রাউন্ডের ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ওয়ালটন মধ্যাঞ্চল। আর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মোকাবেলা করবে বিসিবি উত্তরাঞ্চল ও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল।

বরাবরের মতো এবারও রাউন্ড রবিন লিগের মাধ্যমে অনুষ্ঠিত হবে এ লিগ। প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু`বার করে মোকাবেলা করবে। মোট ছয় রাউন্ডে হবে এ লিগ। ছয় রাউন্ড শেষে সর্বাধিক পয়েন্ট সংগ্রহকারী দলকে বিজয়ী ঘোষণা করা হবে।

ভারত ও শ্রীলঙ্কা সফরের জন্য আগামী সোমবার থেকে শুরু হবে অনুশীলন ক্যাম্প। তাই এ লিগে খেলছেন না জাতীয় দলের অধিকাংশ তারকারা। তবে ২৮ সদস্যের প্রাথমিক দলের ১১ জন রয়েছেন বিসিএলে। সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজের দলে থাকা তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম চৌধুরী ও তানবির হায়দাররাও রয়েছেন।

এবারের আসরে কোনো ম্যাচই থাকছে না মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সর্বাধিক চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও বিকেএসপির তিন নম্বর মাঠে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দুটি ম্যাচ। এছাড়া বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একটি করে ম্যাচ।

নিউজটি শেয়ার করুন

বিসিএল শুরু শনিবার

আপডেট সময় : ০১:০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭