ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

রোনালদো-এমবাপ্পেকে টপকে গেলেন হালান্ড

  • আপডেট সময় : ১১:৪৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 29
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ক্লাব ক্যারিয়ারে দ্রুত ৩০০ গোলে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে টপকে গেলেন নরওয়ের আর্লিং হালান্ড।

তবে দ্রুত তিনশ গোলের রেকর্ডের মালিক আর্জেন্টিনার লিওনেল মেসি। ৩৬৫ ম্যাচ খেলে ৩০০ গোল করেছিলেন মেসি। এক্ষেত্রে মেসির পেছনেই আছেন হালান্ড। ক্যারিয়ারের ৩০০ গোলই স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে করেছিলেন মেসি।

গতরাতে ইংলিশ প্রিমিয়ার লিগে কভেন্ট্রি সিটির বিপক্ষে হালান্ডের একমাত্র গোলে জয় পায় ম্যানচেস্টার সিটি।

এটিই ছিল ক্লাব ক্যারিয়ারে হালান্ডের ৩শ গোল। চার ক্লাবের হয়ে ৩৮৪ ম্যাচে ৩০০ গোল করলেন হলান্ড। এর মাধ্যমে ক্লাব ক্যারিয়ারে দ্রুত ৩শ গোলে রোনালদো ও এমবাপ্পেকে পেছনে ফেলেছেন তিনি।

৪৯৯ ম্যাচ খেলে ৩০০ গোল করেছিলেন রোনালদো। ৩০০ গোল করতে ৩৯৮ ম্যাচ খেলেন এমবাপ্পে।

রোনালদোর চেয়ে ১১৫ ও এমবাপ্পের থেকে ১৪ ম্যাচ কম খেলে ৩০০ গোলের দেখা পান হালান্ড।

ম্যানচেষ্টার সিটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হালান্ড। ২০২ ম্যাচ খেলে ১৬৫ গোল করেছেন তিনি। ৩৯০ ম্যাচে ২৬০ গোল নিয়ে সবার উপরে আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় সার্জিও আগুয়েরো।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রোনালদো-এমবাপ্পেকে টপকে গেলেন হালান্ড

আপডেট সময় : ১১:৪৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬