ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর

ফ্রান্স আওয়ামীলীগের উদ্যোগে ২১শে আগস্ট বর্বর গ্রেনেড হামলার ১৮ তম বার্ষিকী পালিত

  • আপডেট সময় : ১২:৫৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • / 303
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্রান্স ব্যুরোঃ

বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম কলঙ্কজনক অধ্যায় ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা। দেশের ইতিহাসের সেই নৃশংসতম হত্যাযজ্ঞের ১৮তম বার্ষিকী আজ।

বর্বরোচিত গ্রেনেড হামলায় নির্মমভাবে নিহত নারীনেত্রী বেগম আইভি রহমান সহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আজ ফ্রান্স আওয়ামীলীগ এর আয়োজনে ২১শে আগস্ট পালিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, ফ্রান্স আওয়ামীলীগ এর সাবেক প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক বর্তমান সম্মানিত সভাপতি জনাব এম. এ. কাশেম এবং সঞ্চালনা করেন, ফ্রান্স আওয়ামীলীগ এর বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব দিলওয়ার হোসেন কয়েছ।

প্রধান অতিথি ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগ এর বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান মুজিব।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে সন্ত্রাসীবিরোধী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সন্ত্রাসের শিকার হন আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা। হামলার ধরন ও লক্ষ্যস্থল থেকে এটা স্পষ্টত যে, শেখ হাসিনাকে হত্যা করাই ছিল ওই গ্রেনেড হামলা ও গুলিবর্ষণের উদ্দেশ্য। দলীয় নেতা-কর্মীদের তৈরি মানববর্মে শেখ হাসিনা রক্ষা পেলেও ওই হামলায় দলের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ ২৪ জন নেতা-কর্মী প্রাণ হারান এবং প্রায় ৩০০ জন গুরুতর আহত হন।

সভায় আরো উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামীলীগ, প্যারিস নগর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ সহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিক নেতৃবৃন্দ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ফ্রান্স আওয়ামীলীগের উদ্যোগে ২১শে আগস্ট বর্বর গ্রেনেড হামলার ১৮ তম বার্ষিকী পালিত

আপডেট সময় : ১২:৫৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২