ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতিসংঘের পরবর্তী প্রধান হওয়ার দৌড়ে আমিরাতের লানা নুসেইবেহ টাইফুনের কবলে জাপান ও তাইওয়ান, শতাধিক ফ্লাইট বাতিল রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা চৌদ্দগ্রামে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল ও ডেঙ্গু পরিস্থিতি: ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৫১২, মৃত্যু ৪ জনের জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরালো পররাষ্ট্র মন্ত্রণালয় আইএসপিআর: সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড নিরাপত্তা ঘটনায় করে রুহুল কবির রিজভী: আ.লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত নিরাপত্তাশঙ্কার মধ্যেও ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মামে বিমান সাজেকে গোলাগুলি: ২৯৩৩ পর্যটককে নিরাপদে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

ফ্রান্স আওয়ামীলীগের উদ্যোগে ২১শে আগস্ট বর্বর গ্রেনেড হামলার ১৮ তম বার্ষিকী পালিত

  • আপডেট সময় : ১২:৫৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • / 313
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্রান্স ব্যুরোঃ

বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম কলঙ্কজনক অধ্যায় ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা। দেশের ইতিহাসের সেই নৃশংসতম হত্যাযজ্ঞের ১৮তম বার্ষিকী আজ।

বর্বরোচিত গ্রেনেড হামলায় নির্মমভাবে নিহত নারীনেত্রী বেগম আইভি রহমান সহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আজ ফ্রান্স আওয়ামীলীগ এর আয়োজনে ২১শে আগস্ট পালিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, ফ্রান্স আওয়ামীলীগ এর সাবেক প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক বর্তমান সম্মানিত সভাপতি জনাব এম. এ. কাশেম এবং সঞ্চালনা করেন, ফ্রান্স আওয়ামীলীগ এর বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব দিলওয়ার হোসেন কয়েছ।

প্রধান অতিথি ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগ এর বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান মুজিব।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে সন্ত্রাসীবিরোধী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সন্ত্রাসের শিকার হন আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা। হামলার ধরন ও লক্ষ্যস্থল থেকে এটা স্পষ্টত যে, শেখ হাসিনাকে হত্যা করাই ছিল ওই গ্রেনেড হামলা ও গুলিবর্ষণের উদ্দেশ্য। দলীয় নেতা-কর্মীদের তৈরি মানববর্মে শেখ হাসিনা রক্ষা পেলেও ওই হামলায় দলের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ ২৪ জন নেতা-কর্মী প্রাণ হারান এবং প্রায় ৩০০ জন গুরুতর আহত হন।

সভায় আরো উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামীলীগ, প্যারিস নগর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ সহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিক নেতৃবৃন্দ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ফ্রান্স আওয়ামীলীগের উদ্যোগে ২১শে আগস্ট বর্বর গ্রেনেড হামলার ১৮ তম বার্ষিকী পালিত

আপডেট সময় : ১২:৫৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২