ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি

বরযাত্রীবাহী ট্রলারডুবি : নিখোঁজ মা-ছেলের লাশ উদ্ধার

  • আপডেট সময় : ১২:৫১:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
  • / 195
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পটুয়াখালীর দশমিনায় ঝড়ের কবলে পড়ে বরযাত্রীর ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে বদনারচর নামক এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

তারা হলেন- বর রাব্বি হাওলাদার (২৫) ও তার মা সেলিনা আক্তার (৪৫)। রাব্বি উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের মনির হাওলাদরের ছেলে। এখনো নিখোঁজ রয়েছে দু’জন।

এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তেঁতুলিয়া নদীর চর আপতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের মনির হাওলাদরের ছেলে রাব্বির সাথে উত্তর চর-শাহজালাল গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে বরযাত্রীর ট্রলার আউলিয়াপুরের উদ্দেশে রওনা দেয়। এ সময় তেঁতুলিয়া নদীর চর আপতি এলাকায় পৌঁছলে ঝড়ের কবলে পড়ে বরসহ ২০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। ১৫ জন যাত্রী সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন বর রাব্বী (২৫), তার মা সেলিনা বেগম (৪৫), ফুফু লিপি বেগম (৩২), ফুফাত বোন খাদিজা (৭) ও মারিয়া (৮)। পরে স্থানীয় জেলেরা লিপি বেগমের লাশ উদ্ধার করে। আজ আরো দুজনের লাশ উদ্ধার হলো।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বরযাত্রীবাহী ট্রলারডুবি : নিখোঁজ মা-ছেলের লাশ উদ্ধার

আপডেট সময় : ১২:৫১:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩