সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল কায়সার’কে নিউইয়র্ক প্রবাসী নারায়ণগঞ্জবাসীদের সার্বজনীন সংবর্ধনা
- আপডেট সময় : ০৯:৪৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
- / 438
মো. জহিরুল হক বশির , নিউইয়র্ক যুক্তরাষ্ট্র
নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁও আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল কায়সার এমপি কে সার্বজনীন সংবর্ধনা দিয়েছেন নিউইয়র্ক প্রবাসী নারায়ণগঞ্জবাসী।
নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্র প্রবাসী নারায়ণগঞ্জ জেলাবাসীর আয়োজনে গত ১৮ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় হিলসাইড এভিনিউ জামাইকার আল-আকসা পার্টি হলে এই সংবর্ধনা দেন।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন মুজিবুর রহমান এবং সম্মানিত অতিথিদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নিউইয়র্ক এর কনসুলেট জেনারেল জনাব নাজমুল হুদা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নির্মল পাল, আব্দুল বারী আসাদ, সাইদুর রহমান শিমুল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিউর রহমান, হুমায়ুন কবীর তুহিন।

এছাড়াও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ- ৩ সোনারগাঁও আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল কায়সার এর সহধর্মিনী রুবিয়া সুলতানা তিনি ও সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা শুভকামনা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে এই সার্বজনীন সংবর্ধনা অনুষ্ঠান আরম্ভ করা হয় সকলের উদ্দেশ্যে আল্লাহর নিকট মোনাজাত পরিচালনা করেন মাওলানা সায়েদ ফখরুদ্দি আল রাজি, উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট উপস্থাপক বুলবুল আহমেদ।

সর্বজনীন সংবর্ধনা অনুষ্ঠানে এমপি মহোদয়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এমপি মহোদয় তার বক্তব্যে সবার প্রতি তিনি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি বলেন, প্রবাসীরাও যেন ভোট প্রদান করতে পারে সেজন্য সকলের স্মার্ট কার্ড প্রয়োজন আর এই স্মার্ট কার্ডের কার্যক্রম ও প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে আমি সংসদে কথা বলবো ইনশাআল্লাহ।
উক্ত সার্বজনীন সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন অনলাইন পোর্টাল এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা কর্মীগণ কমিউনিটি এক্টিভিষ্টগন , ব্যবসায়ী মহলসহ স্থানীয় নেতা কর্মীগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলে আগামী দিনেও এমন আরো বড় পরিসরে সবাই মিলিত হয়ে এক ও অভিন্ন হয়ে থাকতে পারেন এমন আশাবাদ ব্যক্ত করেন সকল শুভাকাঙ্ক্ষীগণ। সবশেষে অনুষ্ঠানে রাতের খাবার পরিবেশন করা হয়।
এই পুরো আয়োজনে আয়োজক কমিটির সাথে বিশেষ করে সার্বিক ভাবে সহযোগিতায় ছিলেন মোস্তফা জামাল টিটু, মোঃআতাউর রহমান মিঠু, মোঃ নুরুল হক ও কমল।


























