নিউইয়র্কে প্রবাসী শেরপুর জেলা সমিতি ইউএসএ ইনক এর বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন
- আপডেট সময় : ১০:৪৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
- / 218
মো. জহিরুল হক বশির , নিউইয়র্ক যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র নিউইয়র্কের জেকশন হাইটস এ অনুষ্ঠিত হলো প্রবাসী শেরপুর জেলা সমিতি ইউএসএ ইনক এর বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন।
২৮ এপ্রিল ২০২৪ রবিবার সন্ধ্যায় নিউ ইয়র্ক এর জ্যাকসন হাইটস এলাকার নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে এই আয়োজন করা হয়।

আমেরিকান প্রবাসী বাংলাদেশী কমিউনিটির মধ্যে প্রবাসী শেরপুর জেলা সমিতি ইউএসএ ইনক একটি ঐতিহ্যবাহী সংগঠন আর এই সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকে দীর্ঘদিন যাবৎ তাদের সাংগঠনিক কার্যক্রমের মধ্যে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছেন এছাড়াও বাংলাদেশী কৃষ্টি কালচার এবং দেশীয় সংস্কৃতিকে বিদেশের মাটিতে প্রমোট করে আসছেন।
এরই ধারাবাহিকতায় বিভিন্ন অকেসনে বৈশাখী অনুষ্ঠানে ও তারা সক্রিয় ভূমিকা পালন করেন বাংলা নববর্ষের বৈশাখী আয়োজনে সংগঠনের সবাইকে আমন্ত্রণ জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করেন এবং সেখানে ইলিশ ভাজা সহ বিভিন্ন খাবারের ব্যবস্থা রেখে সবাইকে আপ্যায়ন করেন ।

এতে সংগঠনের সভাপতি মিসেস নাহিদ রায়হান লিখন ও সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সহ সকল সদস্যবৃন্দ এবং পরিবার-পরিজন ও আমন্ত্রিত মেহমানদেরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান সেই সাথে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলা নববর্ষের এই আয়োজনের মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান সবাই অত্যন্ত সুন্দরভাবে উপভোগ করেন এবং সবশেষে রাতের খাবার পরিবেশন করা হয়।


























