ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি

উড়োজাহাজ সংকটে মিজারুলের মরদেহ ঢাকায় পৌঁছাতে বিলম্ব হচ্ছে

  • আপডেট সময় : ১২:৪৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০১৭
  • / 958
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রিও ডি জেনেরিও, ব্রাজিল: ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসের মরদেহ আগামী রোববার (১৯ মার্চ) ঢাকায় আসছে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আগামী শুক্রবার (১৭ মার্চ) মিজারুল কায়েসের মরদেহ ব্রাসিলিয়া থেকে বিশেষ ফ্লাইটে মধ্যপ্রাচ্যের একটি দেশে আনা হবে। তারপর সেখান থেকে তার মরদেহ ঢাকায় আসবে।

সূত্রটি আরো জানায়, ব্রাসিলিয়া থেকে সপ্তাহে একটি মাত্র উড়োজাহাজ মরদেহ বহন করে থাকে। সেটিতেই মিজারুল কায়েসের মরদেহ আনার চেষ্টা চলছে।

রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে মিজারুল কায়েস গত ১১ মার্চ ব্রাসিলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।

সংস্কৃতিমনা এ কূটনীতিক ১৯৮২ ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। ব্রাসিলিয়ায় দায়িত্ব পাওয়ার আগে মিজারুল কায়েস যুক্তরাজ্য, রাশিয়া ও মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। সুইজারল্যান্ড, জাপান ও সিঙ্গাপুরেও দায়িত্ব পালন করেন তিনি।

এদিকে, ব্রাজিল প্রবাসি বাংলাদেশিরা পরলোকগত সাবেক এই পররাষ্ট্র সচিবের মৃত্যুতে তার শোকগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি ব্রাজিলীয়া বাংলাদেশ কমিটির পক্ষ থেকে আগামী শক্রবার জুমার নামাজের পর এক মিলাদ মাহফেলের আয়োজন করা এর পর তার দাফনের কাজ সম্পন্ন করা হয়   হয়েছে বলে প্রবাসী মো. খায়রুল ইসলাম এবং জয়নুল হক নিশ্চিত করেছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

উড়োজাহাজ সংকটে মিজারুলের মরদেহ ঢাকায় পৌঁছাতে বিলম্ব হচ্ছে

আপডেট সময় : ১২:৪৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০১৭