নিউইয়র্কে আল-মদিনা জামে মসজিদ পরিবারের ঈদ পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৪৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
- / 352
মোঃ জহিরুল হক বশির, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
নিউইয়র্ক ব্রুন্ঞ্জ এর পেলহাম বে পার্কে অনুষ্ঠিত হলো “পেলহাম বে আল-মদিনা জামে মসজিদ” পরিবারের ঈদ পুনর্মিলনী উৎসব।

আমেরিকার মাটিতে নিউইয়র্কের ব্রুন্ঞ্জ পেলহাম বে ও মিডলটাউন এলাকায় বসবাসকারী বাংলাদেশী কমিউনিটির জনাব শেখ শওকত আলী, আবু তাহের স্যার, জনাব কাজী মাহে আলম, জনাব আবদুল আজিজ, জনাব এস ইসলাম শফি, ডা.জাহিদ হোসেন জনাব সাইফুল হক, জনাব সিকদার কবির উদ্দিন, জনাব তুহিনুর রহমান, জনাব জাফরুল কবির, জনাব নজরুল ইসলাম, জনাব আবদুস সুবহান, জনাব মাহবুব আলম ও ইমাম মাওলানা খলিল আহমদ সহ পেলহাম বে আল-মদিনা জামে মসজিদ প্রতিষ্ঠার লগ্ন থেকে যারা কাজ করে আসছেন তারা সহ মুসল্লীগন ও পরিবার পরিজনদের নিয়ে এই মিলনমেলা হয়।

২০ জুলাই ২০২৪ শনিবার পেলহাম বে পার্কের এই উৎসবে আরো উপস্থিত ছিলেন বাংলা বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ আবুল কাশেম ইয়াহ্ইয়া সাহেব ও অন্যান্য আমন্ত্রিত মেহমানগনের অংশ গ্রহণে ঈদ পুনর্মিলনী উৎসব আরো প্রানবন্ত হয়।

বিভিন্ন খেলার ইভেন্ট হয় এবং বিজয়ীদের মধ্যে মেডেল ও পুরুস্কার বিতরন করা হয়। উক্ত পার্কের মাঠে বাচ্চাদের খেলাধুলা ও বড়দের প্রীতি ফুটবল ম্যাচ এবং মহিলাদের পিলো খেলাগুলো ও সকলে উপভোগ করেন। সকলের জন্যে সকালের নাস্তা ও দুপুরের খাবার পারিবেশন করা হয়।


বিশেষ করে উক্ত পেলহাম বে আল-মদীনা জামে মসজিদ এর ফান্ড রাইজিং ও যারা নিরলসভাবে কাজ করে তাদের প্রচেষ্টা অব্যাহত রেখে মসজিদের জন্যে শ্রম দিয়ে অর্থ দিয়ে সঙ্গে থেকে কাজ করে যাচ্ছেন তাদের রিফ্লেশমেন্ট ও এলাকার ভালো মেলবন্ধনের জন্যে এই পুনর্মিলনীর ব্যবস্থা করা হয়।

আগামী দিনেও যেনো আরো ভালো ভাবে নিবেদিত হয়ে মসজিদের প্রয়োজনে সবাই সহায়তার হাতটুকু বাড়িয়ে দেন আর মহান আল্লাহ পাক যেনো কবুল করেন এমন আশাবাদ ব্যক্ত করা হয়। হে আল্লাহ্ আপনি কবুল করুন। আমীন।


























