ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পিএসসির আবেদ আলীর ছেলে সিয়ামের সম্পদ জব্দ

  • আপডেট সময় : ০৯:৫৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 125
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সরকারি কর্মকমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক ও পিএসসির প্রশ্নফাঁস কেলেঙ্কারির হোতা সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো: জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম তথ্যটি জানিয়েছেন।

স্থাবর সম্পদের মধ্যে মানিকগঞ্জের কালকিনি উপজেলার ১৮ শতাংশ জমি রয়েছে। অস্থাবর সম্পদের মধ্যে সোহানের নামে থাকা একটি গাড়ি ও দু’টি ব্যাংক হিসাব রয়েছে। গাড়ির মূল্যসহ ব্যাংক হিসাবে রয়েছে ২৩ লাখ এক হাজার ৫৯৯ টাকা।

আবেদনে বলা হয়েছে, আসামি সৈয়দ সোহানুর রহমান সিয়ামের স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এর নামে অর্জিত স্থাবর বা অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তরের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি সৈয়দ সোহানুর রহমান সিয়ামের নামে অর্জিত স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

সূত্র : বাসস
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পিএসসির আবেদ আলীর ছেলে সিয়ামের সম্পদ জব্দ

আপডেট সময় : ০৯:৫৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫