ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রমজান মিয়া হত্যা: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতা শুভ কারাগারে

  • আপডেট সময় : ০৩:২৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / 120
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাউফুল আলম খান ওরফে শুভকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গুলিতে রমজান মিয়া জীবন নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অপর দিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।

এদিন মামলার মূল নথি না থাকায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে আগামী ১৬ এপ্রিল রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।

মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রোকনুজ্জামান বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১৩ এপ্রিল রাতে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে ছাত্র-জনতার সঙ্গে মিছিলসহ পল্টনের দিকে যাচ্ছিলেন মো. রমজান মিয়া জীবন। পথিমধ্যে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামন গেলে গুলিবিদ্ধ হন। এরপর থেকে ৬৫ দিন ঢাকা মেডিক্যালে চিকিৎসা নেওয়ার পর গত ৯ অক্টোবর তিনি মারা যান। এ ঘটনায় নিহত রমজানের বাবা মো. জামাল উদ্দীন পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রমজান মিয়া হত্যা: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতা শুভ কারাগারে

আপডেট সময় : ০৩:২৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫