ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার কাজ সক্রিয়ভাবে এগিয়ে চলছে : প্রধান বিচারপতি

  • আপডেট সময় : ০২:৫৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / 193
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রসুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার কাজটি (একটিভলি) সক্রিয়ভাবে এগিয়ে চলছে বলে জানালেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

সুপ্রিম কোর্টের মূল ভবন ও এনেক্স ভবনে নতুনভাবে সংস্কার করা স্বাস্থ্যসম্মত এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিবান্ধব স্থাপনাগুলো পরিদর্শন শেষে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার অগ্রগতির বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি আজ এ কথা বলেন।

এদিকে, সুপ্রিম কোর্টের আপিল গণসংযোগ কর্মকর্তা মো: শফিকুল ইসলামের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাধারণ বিচারপ্রার্থী যারা বিভিন্ন প্রয়োজনে কোর্টে আসেন ইতঃপূর্বে তাদের সুবিধার জন্য পাইলট প্রকল্প হিসেবে দুটো ডেডিকেটেড স্থানে পুরুষ, মহিলা এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য টয়লেট চালু করা হয়েছে। এই প্রকল্পটি ভবিষ্যতে দেশের অন্যান্য আদালত প্রাঙ্গণে সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হবে। প্রধান বিচারপতি এ উদ্যোগকে জনগণের প্রতি সামাজিক দায়বদ্ধতার অংশ ও একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ হিসেবে মন্তব্য করেন। সেই সাথে ব্র্যাক প্রকল্পটি বাস্তবায়ন করায় তাদের প্রতি ধন্যবাদ জানান প্রধান বিচারপতি।’

এরপর তিনি সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় বিচার বিভাগ নিয়ে তার ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন।

এ সময় প্রধান বিচারপতির সঙ্গে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী, স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোছাইন, প্রধান বিচারপতির একান্ত সচিব শরিফুল আলম ভূঞাসহ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাবৃন্দ ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার কাজ সক্রিয়ভাবে এগিয়ে চলছে : প্রধান বিচারপতি

আপডেট সময় : ০২:৫৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫