ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি

ন্যাশনাল এনার্জি হ্যাকাথন প্রতিযোগিতায়-২০১৭ এ রানার আপ ডিআইইউ

  • আপডেট সময় : ০৩:১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০১৭
  • / 535
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ গত ১৯ ও ২০ এপ্রিল ২০১৭ রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ন্যাশনাল এনার্জি হ্যাকাথন প্রতিযোগিতায়-২০১৭ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আয়োজিত টানা ৩৬ ঘণ্টার এ প্রতিযোগিতায়  দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে আসা প্রতিযোগিরা ২০০টি দলে অংশগ্রহন করে।

বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আয়োজিত ন্যাশনাল এনার্জি হ্যাকাথন প্রতিযোগিতা-২০১৭তে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ক্যাটাগড়িতে রানার আপ শিরোপা অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স (ইইই) বিভাগের ৬ শিক্ষার্থীর দল ‘সান-বিম’।

বিজয়ী দলের সদস্যরা হলেন মোঃ ফিরোজ আহমেদ, শহীদুল ইসলাম, মোঃফ খান, মোঃ তানজিম হোসেইন, মোঃ মোস্তাফিজ রহমান ও মোঃ মারজান হোসেইন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদেও হাতে পুরস্কার তুলে দেন।

‘শিল্প ক্ষেত্র’ বা ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরিতে রানার আপ শিরোপা লাভের গৌরব অর্জন করে টিম সান-বিম। প্রতিযোগিতায় সান-বিম দলের সদস্যরা দুটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে দুটি অভিনব প্রকল্পের ধারনা উপস্থাপন করেন। প্রতিযোগিতা শেষে বৃহৎ ও মধ্যম শিল্পে  জ্বালানী সংকট নিরসনে সৌর শক্তির ব্যবহার সংক্রান্ত প্রকল্পের ধারনা উপস্থাপনের জন্য তারা রানার আপ হন।

টিম সান-বিমের উপস্থাপিত অপর প্রকল্প ছিল দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ বিতরণের জন্য রূপান্তরিত বিদ্যুৎকে পাওয়ার গ্রিডের মাধ্যমে সঞ্চালন করা।

প্রতিযোগিতায় দেশের খ্যাতনামা প্রযুক্তি বিশেষজ্ঞ ও গবেষকরা উপস্থিত ছিলেন। তাদের সামনে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে  প্রকল্প উপস্থাপনের পাশাপাশি প্রকল্পের ব্যবসায়িক সম্ভাবনার দিকও তুলে ধরতে হয়। এছাড়া মঞ্চে তাদের বহুমুখী সক্ষমতার পরীক্ষা দিতে হয়।

টিম সান-বিমের পুরো প্রকল্প তদারকি করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগ (ইইই) এবং প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগ।

উল্লেখ্য, এই ছয় শিক্ষার্থী সম্প্রতি উচ্চ ক্ষমতাসম্পন্ন ৩০ ভোল্টের ইউপিএস-আইপিএস উদ্ভাবন করেছে যা ৩০ মিনিট পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান প্রস্তাবিত এই ইউপিএস-আইপিএস ইতিমধ্যে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে।

শুধু তাই নয়, এই শিক্ষার্থীরা বিদ্যুৎ ও জ্বালানীসহ বেশ কিছু গবেষণা প্রকল্পের সঙ্গে কাজ করছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ন্যাশনাল এনার্জি হ্যাকাথন প্রতিযোগিতায়-২০১৭ এ রানার আপ ডিআইইউ

আপডেট সময় : ০৩:১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০১৭