ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিরাজুল ইসলাম মোল্লাকে ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ এন্টি টেররিজম ইউনিটের নতুন নাম স্পেশাল রেসপন্স ইউনিট নিষেধাজ্ঞার মুখেও সচল ইরানের আন্তর্জাতিক আকাশপথ চুয়াডাঙ্গায় পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ আ.লীগ নেতা পলাতক ফাইনালে যেতে পাকিস্তানকে ১১২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি ৮ টাকা ৩৯ পয়সা বাড়ল অক্টোবর থেকেই আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রস্তুত কক্সবাজার বিমানবন্দর বিদেশি কূটনীতির আবর্তে আচ্ছন্ন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জাতীয়করণের অপেক্ষায় মাদারীপুরের শতবর্ষী এনায়েতনগর মাদরাসা জাইমা রহমানের জাতিসংঘে চাকরি নিয়ে বিভ্রান্তি দূর করলেন মাহ্দী

চুয়াডাঙ্গায় পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ আ.লীগ নেতা পলাতক

  • আপডেট সময় : ১০:২৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন চণ্ডীপুর এলাকায় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। পলাতক আসামির নাম আবু ছিদ্দিক (৫৫), যিনি কুড়ুলগাছি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং স্থানীয় ইউপি সদস্য। তিনি চণ্ডীপুর বাজারপাড়া গ্রামের মৃত উম্বাত আলীর ছেলে এবং একটি পুরোনো মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।

ঘটনার বিবরণ অনুযায়ী, বুধবার রাতে দর্শনা থানা পুলিশের একটি বিশেষ দল ওই আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে চণ্ডীপুর গ্রামে অভিযান চালায়। পুলিশ আবু ছিদ্দিককে আটক করে হ্যান্ডকাফ পরালে তার অনুসারী ও পরিবারের সদস্যরা সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায়। পুলিশের কাজে বাধা সৃষ্টির সুযোগ নিয়ে আসামি হ্যান্ডকাফ পরা অবস্থাতেই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। এই হামলার ঘটনায় পুলিশের দুজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আসামিকে পুনরায় গ্রেপ্তারে চুয়াডাঙ্গা জেলা পুলিশ পুরো জেলাজুড়ে বিশেষ তল্লাশি ও নজরদারি জোরদার করেছে। এদিকে, হামলায় জড়িত থাকার অভিযোগে নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন চণ্ডীপুর হালদারপাড়ার লক্ষ্মণ, ফিরোজ, কণা ও সোনালী।

দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি আটকের সময় তার অনুসারীরা পুলিশের ওপর আক্রমণ চালায়। এতে আহত দুই পুলিশ সদস্য চিকিৎসা নিচ্ছেন এবং আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দর্শনা থানার ওসি (তদন্ত) মো. মুখলেসুর রহমান জানান, পুলিশের হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গায় পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ আ.লীগ নেতা পলাতক

আপডেট সময় : ১০:২৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬