সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার
- আপডেট সময় : ১২:০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 5
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিবি পুলিশের ওয়ারী বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে বাবা আনোয়ারুল আজীম আনার নিখোঁজ ও হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকে ডরিন আলোচনায় আসেন। বাবার হত্যাকাণ্ডের বিচার দাবিতে তিনি বিভিন্ন সময় সরব ভূমিকা পালন করেছেন। ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে হলেও বর্তমানে তিনি রাজধানীর লালমাটিয়ায় বসবাস করতেন।
তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।

























