ভোলার মনপুরায় হরিণের গোস্তসহ দুই যুবক আটক
- আপডেট সময় : ১২:৩৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭
- / 210
ভোলা প্রতিনিধিঃ রবিবার রাতে উপজেলার মনপুরা ইউনিয়নের কাউয়ারটেকর কিল্লার পাড় সংলগ্ন আবদুল মন্নানের বাড়িতে হরিণের গোস্ত ভাগাভাগির সময় দুই যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, মনপুরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল মন্নানের ছেলে রাসেল (২৫) ও একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা আলাউদ্দিন মাঝির ছেলে জাফর (৩৯)।
মনপুরা থানার ওসি শাহীন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক আবদুল মন্নানের বাড়িতে পুলিশ অভিযান চালায়। এই সময় ৩ কেজি হরিণের গোস্তসহ দুই জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।
ওসি আরোও জানান, এই ঘটনায় হালিম, শামসু ও মাসুম নামে আরোও তিনজন জড়িত বলে পুলিশকে তথ্য দেন আটককৃতরা।
আটককৃত আসামী জাফর জানান, বদনার চর সংলগ্ন মেঘনায় ৫ জন মাছ শিকারে যাই। এই সময় চর সংলগ্ন নদীর তীরে একটি হরিণ কাদা মাটিতে আটকিয়ে থাকতে দেখি। পরে হরিণটিকে ধরে বাড়িতে নিয়ে এনে জবাই করে গোস্ত ভাগ-বাটোয়ারা করি। জবাইকৃত হরিণের গোস্ত নিয়ে অপর তিনজন হালিম, শামসু ও মাসুম চলে গেলে পরক্ষনে এসে পুলিশ আমাদের আটক করে।


























