ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা

চট্টগ্রামে ২ হাজার ইয়াবাসহ বাসযাত্রী গ্রেপ্তার

  • আপডেট সময় : ১২:২৬:২১ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০১৭
  • / 254
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকা থেকে এক বাসযাত্রীকে দুই হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে মো. হাশেমকে (৪৭) গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি এলাকার বাসিন্দা।

অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা বলেন, টেকনাফ থেকে স্টার লাইন সার্ভিসের শীতাতপ নিয়ন্ত্রিত বাসে করে চট্টগ্রাম নগরীতে আসছিলেন হাশেম।

“গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতু এলাকায় বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় হাশেমের পকেটে দুই হাজার পিস ইয়াবা পাওয়া যায়।”

তপন শর্মা বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাশেম জানিয়েছে, টেকনাফের বালুখালি এলাকার বড় মিয়া নামের এক ব্যক্তি তাকে ইয়াবাগুলো দেয়। চট্টগ্রামের বহদ্দারহাটে অন্য একজন এসে ইয়াবা নিয়ে যাওয়ার কথা ছিল।”

এ ঘটনায় মাদক আইনে বাকলিয়া থানায় একটি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে ২ হাজার ইয়াবাসহ বাসযাত্রী গ্রেপ্তার

আপডেট সময় : ১২:২৬:২১ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০১৭