ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা

চট্টগ্রামের আনোয়ারার গহিরা থেকে ১০ কোটি টাকার ইয়াবার চালান আটক

  • আপডেট সময় : ১২:০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০১৭
  • / 373
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলা গহিরা এলাকায় অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা বলে জানিয়েছে জেলা পুলিশ। আজ শুক্রবার (০৯ জুন) ভোর সাড়ে চারটার দিকে রায়পুরা ইউনিয়নের গহিরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল মাসুদ। তবে বিশাল এ ইয়াবার চালান জব্দ করেলেও পুলিশ এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।

ভারপ্রাপ্ত এসপি রেজাউল মাসুদ বলেন, গত কয়েকদিন ধরে আমাদের কাছে খবর ছিল ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে টেকনাফ সীমন্ত হয়ে চট্টগ্রামে আসছে। গোপন এ তথ্যের ভিক্তিতে চালানটি আনোয়ারায় আসার খবরে জেলা ও আনোয়ারা থানা পুলিশ অভিযানের প্রস্তুতিত নেয়।

আজ ভোর রাতে পুলিশের একাধিক টিম ভাগ হয়ে রায়পুরা ইউনিয়নের আবুল কাসেমের বাড়ি ঘেরাও করে অভিযান শুরু করে। অভিযানের খবর পেয়ে বাড়ীর সকল সদস্য পালিয়ে গেলেও চিহ্নিত ইয়াবা পাচারকারী আবুল কাসেমের ঘরের খাটের নীচে বস্তাভর্তি ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এতে হিসেব করে সাড়ে ৩লাখ ইয়াবা পাওয়া যায়। যার মূল্য প্রায় ১০ কোটি টাকা বলে জানা এ পুলিশ কর্মকর্তা।

এ ঘটনায় মাদক পাচারকারী আবুর কাসেমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনোয়ারা থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুুতি চলছে বলে জানান আনোয়ারা থানার ওসি মো. দুলাল মাহমুদ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামের আনোয়ারার গহিরা থেকে ১০ কোটি টাকার ইয়াবার চালান আটক

আপডেট সময় : ১২:০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০১৭