যশোরে পৃথক পৃথক অভিযানে ফেনসিডিল ও সরকারী সার জব্দ
- আপডেট সময় : ০১:৫৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭
- / 228
যশোর অফিস: পৃথক পৃথক অভিযানে ২০০ বোতল ফেনসিডিল ও ৩৭ টন সরকারী সার জব্দ করেছে যশোরে গোয়েন্দা পুলিশ । এসময়ে ফেনসিডিল পাচারের সাথে জড়িত থাকার দায়ে গোয়েন্দা পুলিশ মিজানুর রহমান (৩৫) নামে এক পাচারকারীও আটক করেছে। । মিজানুর সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের মৃত শহর আলীর ছেলে।
অপার দিকে সার পাচারের সাথে জড়িত থাকার দায়ে ঝিকরগাছার বোধখানা গ্রামের মৃত তাহাজ্জাত আলীর ছেলে ইমামুল হোসেন (১৮), যশোর সদর উপজেলার সীতারামপুর গ্রামের আমির হোসেনের ছেলে সগীর হোসেন (৪২) এবং শহরের বকচর চৌধুরীপাড়ার আবদার আলীর ভাড়াটিয়া আবুল কালাম (৩৬) তিন জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল।
যশোর ডিবির ওসি ইমাউল হক যমুনা নিউজকে বলেন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে বুধবার সকাল ৮টার দিকে যশোরের শার্শা উপজেলার ইছাপুর গ্রাম অভিযান চালিয়ে (ঢাকা মেট্টো-ড-১৪-৫৮১৪) নম্বরের একটি পিকাপ ট্রাক আটক করা হয়। পরে ঔই ট্রাকে তল্লাশি চালিয়ে ২০০শ বোতল ভারতীয় ফেনসিডিল বোডিতে সেট করা অবস্থায় পাওয়া যায়। এসময়ে ট্রাকে থাকা আরো তিন মাদক পাচারকারী পালিয়ে যায় বলেও তিনি জানান, পলাতক হলেন, ইছাপুর গ্রামের মৃত সলেমানের ছেলে আব্দুর রহমান, আলী হোসেনের ছেলে মশিয়ার রহমান এবং কিতাব আলীর ছেলে বকুল হোসেন।
অপার যশোর চুড়ামন কাটি এলাকায় বুধবার বিকালে অভিযান চালিয়ে সার বোঝায় (যশোর-ট-১১-৪০২৯) নম্বরের একটি আটক করেন। এ পরে ট্রাকটি তল্লাশী চালিয়ে সরকারী গোডাউনের ৭৪০ বস্তা পটাশ (প্রতি বস্তা ৫০ কেজি) সার উদ্ধার করেন। ট্রাকটি অভয়নগরের নওয়াপাড়া মেসার্স জাহিদ ট্রান্সপোর্ট এজেন্সির । ট্রাকটি নওয়াপাড়া থেকে দিনাজ পুরের উদ্দেশ্যে যাওয়ার কথা থাকলেও সার নিয়ে ফরিদপুরে যাচ্ছিল । এসময়ে সার পাচারের সাথে জড়িত থাকার দায়ে তিন জনকে আটক করেন গোয়েন্দা পুলিশ।


























