ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

করোনায় শমরিতা হাসপাতালের চেয়ারম্যান হাজী মকবুলের মৃত্যু

  • আপডেট সময় : ১১:২৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০
  • / 435

হাজী মকবুল হোসেন

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ

ঢাকার স্বনামধন্য চিকিৎসা সেবা প্রতিষ্ঠান শমরিতা হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য হাজী মকবুল হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহ…) ।

আজ রোববার রাত ৯টার পরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি।

মরহুমের পরিবারের এক সদস্য জানান, হাজী মকবুল করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। মকবুল হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তিনি ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ধানমণ্ডি-মোহাম্মদপুর আসন থেকে নির্বাচিত হন। ঐ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল।

হাজী মকবুলের পরিবারের ঐ সদস্য বলেন, “করোনা মহামারির মধ্যে মকবুল হোসেন ঢাকা, মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায় সহায়তা মানুষের মধ্যে নিয়মিত ত্রাণ বিতরণ করছিলেন সাবেক এই সাংসদ। গত ১৪ মে তিনি হঠ্যাৎ অসুস্থ হয়ে পড়েন।”

তিনি আরো জানান, হাজী মকবুলের স্ত্রীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

করোনায় শমরিতা হাসপাতালের চেয়ারম্যান হাজী মকবুলের মৃত্যু

আপডেট সময় : ১১:২৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০