অনুরূপ আইচের ‘ব্রাজিল নাকি আর্জেন্টিনা’ গানটি একরাতেই লক্ষ ভিউ
- আপডেট সময় : ০৯:৩৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮
- / 963
মহি উদ্দিন রুবেল: ইউটিউবে সম্প্রতি মুক্তি পেয়েছে জনপ্রিয়তার শীর্ষে থাকা গীতিকবি অনুরূপ আইচ এর ‘ব্রাজিল নাকি আর্জেন্টিনা’ শিরোনামের একটি মিউজিক ভিডিও।
এটি নির্মাণ করেছেন সৈকত নাসির। কন্ঠ দিয়েছেন প্রতীক হাসান। সুর ও সংগীতায়জন করেছেন জুয়েল মোরশেদ। আর এতে শিল্পী ছাড়াও মডেল হিসেবে অংশ নিয়েছেন অনেকেই।
ধ্রুব মিউজিক স্টেশনে’র নিজস্ব ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয় গত ২২ জুন শুক্রবার।
এখন পর্যন্ত এই চ্যানেলটিতে হিট পড়েছে ৬ লাখেরও বেশি । সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়িয়ে গেছে দশ লাখের ঘরে। গানটি প্রকাশ পাওয়ার পরপরই দর্শক-শ্রোতা মহলে ব্যাপক সাড়া ফেলেছে।

এ প্রসঙ্গে গীতকিার অনুরূপ আইচ বলেন, ‘গানটা বিশ্বকাপ নিয়ে একটি প্রেমের গান, ফানি মোমেন্টের গান এটি। প্রথম রাতে এখন এই গানের ভিউ এক লক্ষের উপরে’।
তিনি আরো বলেন, “ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে গানটি। এটি বাণিজ্যিকভাবেও দারুণ সাড়া ফেলবে বলে আমি আশা করছি।”
গানের ভিডিওটি দেখুন
বিডিসংবাদ/এএইচএস





















