ঢাকা ০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ইরানের হুমকির মুখে যুক্তরাজ্য থেকে সরানো হলো মার্কিন সামরিক বিমান নেতানিয়াহুর হাত ধরে যেভাবে ব্যক্তিকেন্দ্রিক হলো ইসরাইলি রাজনীতি হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের ভ্যানের ধাক্কা: নিহত ৩ অসন্তোষ না কমলে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ’র গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ইউরোপ থেকে ফেরত পাঠানো হলো আরও ৪৪ বাংলাদেশিকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: নিন্দা জানালেন জামায়াত আমির শফিকুর স্পেনে আবাসন সংকটের প্রতিবাদে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?

আসছে সানি আজাদ’র ‘অনুভব’

  • আপডেট সময় : ০২:৫৪:২২ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯
  • / 274
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক

এ সপ্তাহের শেষের দিকেই বাজারে আসছে সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ’র নতুন গান ‘অনুভব’। ‘সিডি চয়েস মিউজিক’র ব্যানারে একটি অসাধারণ গল্পের মিউজিক ভিডিওসহ গানটি বাজারে আসবে। গানের কথা লিখেছেন জনপ্রিয় গীতিকবি নীহার আহমেদ, সুর করেছেন কন্ঠশিল্পী ও সুরকার মাসুম। মিউজিক করেছেন জনি।

সম্প্রতি টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে গানটির মিউজিক ভিডিওর শুটিং শেষ হয়েছে। অনেকদিন পর আবারো এই গানের মডেল ছিলেন সানি আজাদ নিজেই। তার সাথে মডেলিং করেছেন মিথিলা। সানি আজাদের গল্প ভাবনায় ভিডিওটি নির্মাণ করেছে ‘সিডি চয়েস মিউজিক’ টিম। এমনটাই জানালেন সানি।

তিনি বলেন, গানের কথাগুলো অনেক সুন্দর। পাশাপাশি ভিডিও’র গল্পটিও চমৎকার। আমার বিশ্বাস; গানটি সবার ভালো লাগবে।

উল্লেখ্য-‘অনুভব’ ছাড়াও এ মাসেই আরো দুটি গান আসবে তার। এর মধ্যে সবুজ আন্দোলনের থিম সং ‘সবুজ বাঁচাও’ গেয়েছেন সানি। এই গানটির কথা লিখেছেন গীতিকবি নীহার আহমেদ, সুর করেছেন কন্ঠশিল্পীও সুরকার আল-আমিন খান এবং মিউজিক করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক জাহিদ বাশার পংকজ।

সম্প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে গানটির মিউজিক ভিডিও’র শুটিং শেষ হয়েছে। জনপ্রিয় কন্ঠশিল্পী ইমন খানের ইউটিউব চ্যানেল ‘আবর্তন মিডিয়া’ থেকে আসবে ‘ভাসিডুবি’ শিরোনামের একটি গান। গানটির কথা লিখেছেন ইসরাফিল রনি। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন কন্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক রিয়েল আশিক

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আসছে সানি আজাদ’র ‘অনুভব’

আপডেট সময় : ০২:৫৪:২২ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯