ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ব্যাংক কর্মকর্তা আরিফা হত্যায় সাবেক স্বামী গ্রেফতার

  • আপডেট সময় : ১২:৫৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭
  • / 328
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর কলাবাগানে ব্যাংক কর্মকর্তা আরিফুন্নেছা আরিফা হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান ঘাতক সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিন গ্রেফতার হয়েছেন। আজ শুক্রবার ভোরে টাঙ্গাইলের ধনবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার গ্রেফতারের খবর নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, গত ১৬ মার্চ সকাল পৌনে ৯টার দিকে কলাবাগানের সেন্ট্রাল রোডে ওয়েস্টয়েন্ড স্ট্রিটের ১৩/এ বাড়ির প্রবেশ পথের সামনে যমুনা ব্যাংকের কার্ড ডিভিশনের মার্কেটিং এক্সিকিউটিভ আরিফুন্নেছাকে ছোরা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান রবিন।

ঘটনার পর থেকে রবিন টাঙ্গাইলে তার আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেন। তদন্ত করার পর আজ ভোরে তাকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্যাংক কর্মকর্তা আরিফা হত্যায় সাবেক স্বামী গ্রেফতার

আপডেট সময় : ১২:৫৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭