ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

“ভুলে গেছো”

  • আপডেট সময় : ০২:১৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
  • / 677
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কবি হাসিনা মরিয়মঃ-

কতোটা শান্তি পাও আমার থেকে দূরে থেকে
কতোটা ভাল আছো আমাকে
তোমার কাছ থেকে দুরে রেখে..
কতোটা সুখ পাও আমাকে অবহেলা করে
কতোটা সুখ লালন করো আমাকে কষ্ট দিয়ে..
কথা ছিল দুজনে হাঁটবো পাশাপাশি
নিংড়ানো ভালবাসায় সিক্ত হবো
আজীবন থাকব দুজন দুজনের কাছাকাছি,
বলতে তুমি থাকো বুকে খুলব না বুকের সিন্ধুক,
আজ সব ভুলে গেছো
হয়তো খুলে দিয়েছ অন্য কাউকে তোমার বুকের সিন্ধুক..
কৃষ্ণচূড়ার লাল এনে টিপ পড়াতে কপালে
আজ জানি তাও মনে নেই তোমার
সব গিয়েছ ভুলে…
জানি আমি আসবে তুমি একদিন
আমার দোর গোড়ায়,
সেদিন হয়তো থাকব না আমি
স্মৃতিরা থমকে দাড়াবে তোমার সামনে
আমারই রেখে যাওয়া শুকনো ফুলেল পাপড়ি
নিয়ে দুজনের স্মৃতির ধূলোয়…।।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

“ভুলে গেছো”

আপডেট সময় : ০২:১৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯

কবি হাসিনা মরিয়মঃ-

কতোটা শান্তি পাও আমার থেকে দূরে থেকে
কতোটা ভাল আছো আমাকে
তোমার কাছ থেকে দুরে রেখে..
কতোটা সুখ পাও আমাকে অবহেলা করে
কতোটা সুখ লালন করো আমাকে কষ্ট দিয়ে..
কথা ছিল দুজনে হাঁটবো পাশাপাশি
নিংড়ানো ভালবাসায় সিক্ত হবো
আজীবন থাকব দুজন দুজনের কাছাকাছি,
বলতে তুমি থাকো বুকে খুলব না বুকের সিন্ধুক,
আজ সব ভুলে গেছো
হয়তো খুলে দিয়েছ অন্য কাউকে তোমার বুকের সিন্ধুক..
কৃষ্ণচূড়ার লাল এনে টিপ পড়াতে কপালে
আজ জানি তাও মনে নেই তোমার
সব গিয়েছ ভুলে…
জানি আমি আসবে তুমি একদিন
আমার দোর গোড়ায়,
সেদিন হয়তো থাকব না আমি
স্মৃতিরা থমকে দাড়াবে তোমার সামনে
আমারই রেখে যাওয়া শুকনো ফুলেল পাপড়ি
নিয়ে দুজনের স্মৃতির ধূলোয়…।।