ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই ৯/১১ হামলা ও ইসলামভীতি: যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও বিতর্কিত কিছু তথ্য রাজধানীর বাজারে তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দা ও নিত্যপণ্যের দাম

রাষ্ট্রপতি ব্যর্থ হলে আন্দোলনে যাবে বিএনপি : দুদু

  • আপডেট সময় : ১১:৩৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭
  • / 367
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে বিএনপি রাজপথে আন্দোলনে নামবে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু্। দুদু বলেন, নিরপেক্ষ সার্চ কমিটি গঠন এবং নির্বাচন কমিশন গঠন নিয়ে আমরা রাষ্ট্রপতির সিদ্ধান্তের আশায় আছি। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত ‘নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের’ দাবিতে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ফুটপাত থেকে হকার উচ্ছেদ সম্পর্কে তিনি বলেন, দিনমজুরদের উচ্ছেদ করার আগে তাদের নতুন স্থান ঠিক করে দেয়া উচিত। যেভাবে তাদের উচ্ছেদ করছে দেখে মনে হচ্ছে জোর যার মুল্লুক তার। আমরা চাই মানুষের চলার জন্য ফুটপাত ফাঁকা থাক। কিন্তু যারা এখানে ব্যবসা করছে তাদের জন্য ব্যবস্থা করা হোক।

দুদু বলেন, যারা গণতন্ত্রকে হত্যা করেছে তাদের বিচার হবে গণআদালতে। যে আদালতের বিচারক হবেন সাধারণ জনগণ। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা তো অনেক উন্নয়নের কথাই বলেন, দেশের মানুষের জন্য এতো কিছু করে তাহলে নিরপেক্ষ নির্বাচন দিলে সমস্যা কিসে? সুষ্ঠু নির্বাচনের জন্য একটি মেরুদ- সম্পন্ন নির্বাচন কমিশন দরকার। যারা যে কোন সমস্যা মোকাবিলা করতে পারে।

নারায়ণগঞ্জের সাত খুনের রায় প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নারায়ণগঞ্জের সাত খুনের মামলা দেশব্যাপী অনেক আলোচিত হওয়ার কারণ এই মামলার প্রধান আসামী একজন মন্ত্রীর মেয়ের জামাই। অনেকের বিশ্বাস ছিল অন্য মামলাগুলোর যে হাল হয় এই মামলারও তেমন হবে। কিন্তু এই মামলার রায়ে মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। তবে এই রায় নিম্ন আদালতের, এখনো অনেক আদালত আছে। ফাঁসি কার্যকর হলে পুনরায় মন্তব্য করা যাবে। তবে আমি মনে করি সকল অন্যায়েরই বিচার হওয়া প্রয়োজন। বিএনপি ক্ষমতায় আসলে সাগর-রুনিসহ সকল হত্যার বিচার হবে।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতি ব্যর্থ হলে আন্দোলনে যাবে বিএনপি : দুদু

আপডেট সময় : ১১:৩৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭