সংবাদ শিরোনাম ::
বৈশাখ…
- আপডেট সময় : ১২:২২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭
- / 517
কবি-হাসিনা মরিয়ম উষ্ণ মিঠেল হাওয়ায় চড়ে আসছে বৈশাখ নবরূপে.. নতুন দিনের নতুন সাজে অপরূপে.. জরা গ্লানি ব্যর্থতা সব পিছন ফেলে আনন্দধারার চিররূপ নিয়ে তুমি এলে, বাঙালী আমরা বৈচিত্র ভালবাসি ভালবাসি গান বৈশাখী মেলা, ঐতিহ্য আমাদের লোকসংগীত হা-ডু-ডু খেলা, মৃতপ্রায় প্রকৃতি কেমনে এসে তুমি বদলে দিলে.. চেয়ে দেখ আজ জেগে উঠেছে সূর্য অতীতকে পিছনে ফেলে, জাগাও আমাদের জাগিয়ে তোল আপনাকে আপন করে.. প্রেরনা দাও যেন বেঁচে থাকি নতুনকে বরন করে...। বিডিসংবাদ/এএইচএস





















