ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর

প্রবাসীদের নিকট ভুল-ত্রুটি প্রকাশ করলো ব্রাজিল বাংলাদেশি এম্বাসি

  • আপডেট সময় : ১১:৩৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯
  • / 1263
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মীর আহমেদ মীরু, ব্রাজিল থেকেঃ   দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে বসবাসরত প্রবাসীদের অনেক দিনের সমস্যা তারা দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে, দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। তবে এতো কিছুর পরও তাঁরা পাচ্ছে না তাদের উপযুক্ত সম্মান ও সহযোগীতা।

বাংলাদেশি প্রবাসীদের দেখভাল করার এবং তাদের যেকোন সহযোগীতার জন্য বাংলাদেশ থেকে প্রেরণ করা হয়েছে বাংলাদেশ দূতাবাস বা এম্বাসি। তবে সেই এম্বাসি থেকে তাঁরা পাচ্ছে না কোনরুপ সহযোগীতা। প্রবাসে কেউ অসুস্থ হলে বা মারা গেলে, আবার যদি কেউ বিপদে পড়ে তাঁর জন্য করা হচ্ছে না যথাযথ ব্যবস্থা।

ইতিমধ্যে আসন্ন ২১শে ফেব্রুয়ারিতে ব্রাজিল প্রবাসীরা একত্রে দিবসটি উদযাপনে ব্রাজিল বাংলাদেশি এম্বাসি থেকে কোন সাড়া না পাওয়া বিধায় সকলেই নিজ উদ্যেগে পালন করার প্রস্তুতি নেয়।

তবে গতকাল প্রবাসীদের এই কার্যক্রমকে স্বাগত জানাতে নিজ ভূল ত্রুটি স্বীকার করে   এক সভায় বাংলাদেশ এম্বাসি থেকে দুজন প্রতিনিধি আসে।

উক্ত সভার সভাপতিত্ব করেন প্রবাসীদের সমস্যা সমাধান ও বিপদে পাশে থাকার আবেদনে গঠিত বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নোয়াখালীর সাইফুল্লাহ আল-মামুন। তিনি ব্রাজিলে বাঙালীদের সকলের চেনা মুখ এবং প্রবাসীদের একমাত্র প্রিয় ভাই নামে পরিচিত।   

 উক্ত সভাটি প্রবাসী ব্যবসায়ী সাইফুল ইসলামের ‘হোটেল তাজমহল’এ অনুষ্ঠিত হয়।

 এই সভায় তাদের কাছে প্রবাসীরা বহু দিনের সমস্যার ও ক্ষোভের কথা জোড়ালোভাবে  খোলাসা করে, এতে করে এম্বাসি থেকে আগত প্রতিনিধিরা এমন পরিস্থিতির জন্য ক্ষমা প্রদর্শন এবং ভবিষ্যতে সকল কার্যক্রম পাশে থাকবার এবং সাহায্যে ও সহযোগিতা করার প্রতিশ্রুতি এবং আশ্বাস দেয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের ব্রাজিল শাখার সভাপতি জয়নাল আবেদিন। তিনি প্রবাসীদের উক্ত সমস্যার জন্য ব্যথিত হয়ে সভায় ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবেলার জন্য সকলের পাশে থাকবেন বলে আশ্বাস দেন।

এছাড়া উক্ত সভাটিতে উপস্থিত ছিলেন  সাইফুল ইসলাম, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, ব্রাজিল নোয়াখালী সমিতির সভাপতি নাসিরউদ্দিন মজুমদার নিলু,  রুহেল আহমেদ, আব্দুর রহিম, আলিম মিয়া,কাওসার মিয়া এবং সালাউদ্দিনসহ ব্রাজিলে অবস্থানরত নানা শ্রেণী-পেশার প্রবাসী বাঙালীরা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

প্রবাসীদের নিকট ভুল-ত্রুটি প্রকাশ করলো ব্রাজিল বাংলাদেশি এম্বাসি

আপডেট সময় : ১১:৩৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯