ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গু পরিস্থিতি: ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৫১২, মৃত্যু ৪ জনের জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরালো পররাষ্ট্র মন্ত্রণালয় আইএসপিআর: সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড নিরাপত্তা ঘটনায় করে রুহুল কবির রিজভী: আ.লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত নিরাপত্তাশঙ্কার মধ্যেও ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মামে বিমান সাজেকে গোলাগুলি: ২৯৩৩ পর্যটককে নিরাপদে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী নাটোরে ৯০ ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ইরানে বড় হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইশরাক: পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল শেরপুরের শ্রীবরদীতে উদ্ধার অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তে তৎপর পুলিশ

ব্রাজিলে মুখরোচক ইফতারিতে বাঙালীয়ানা

  • আপডেট সময় : ০৫:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০১৯
  • / 504
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মীর আহমেদ মীরু, ব্রাজিল থেকে

রোজা হচ্ছে ইসলামের তৃতীয় স্তম্ভ। আরবি মাসের নবম মাস হচ্ছে পবিত্র রমজান মাস। রোজার আরবি পরিভাষা সওম, বহুবচনে বলা হয় সিয়াম। সওম অর্থ বিরত থাকা বা পরিত্যাগ করা। ইসলামের পরিভাষায় সওম হলো আল্লাহর সন্তুটি কামনায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তসহকারে পানাহার থেকে বিরত থাকা।

সারা বিশ্বের মুসলিমরা পবিত্র রমজান মাসকে যথাযথ মর্যাদায় ভাব গম্ভীর্যের সাথে পালন করে আসছে। প্রতি বছরের এই মাসটায় থাকে রোজাদার মুসলিমদের ইফতারিতে নানা-বৈচিত্র্য।

ব্রাজিলে সারা বিশ্বের অসংখ্য মুসলিম প্রবাসীদের বসবাস। এই প্রবাসীদের মধ্যে বাঙালীদের অবস্থান বলা যায় যথেষ্ট প্রতুল। এই সিয়াম সাধনার মাসকে কেন্দ্র করে সেখানকার বাঙালীরা ইফতারিতে বজায় রেখেছে দেশীয় রীতি। মুখরোচক ইফতারীতে ধরে রেখেছে বাঙালীয়ানা।

ব্রাজিলের সাও পাওলোয় বাঙালী খাবারের প্রসিদ্ধ একটি রেস্তোরাঁ সাইফুল ইসলামের ‘তাজমহল’। সেই রেস্তোরায় বাঙালী প্রবাসীদের কথা চিন্তা করে তৈরি করা হয় বাঙালীদের নানা স্বাদের দেশীয় খাবার।

এবারের রমজানকে কেন্দ্র করে সেই ধারাবাহিকতা বজায় রেখেছে তাজমহল। নানা স্বাদের মুখরোচক দেশীয় ঐতিহ্যে বহনকারী নানা আইটেমের ইফতারী। এগুলোর মধ্যে আছে জিলাপী, বেগুনি, পেঁয়াজু, ছোলাসহ নানা বাহারির দেশীয় ইফতার।

ব্রাজিলে সেখনকার মুসল্লি বাঙালীরা সারাদিন রোজা রেখে এমন দেশীয় ইফতারি স্বাদ পাবেন তা কল্পনা করতে পারেনি। তারা এমন আয়োজনে এবং আয়োজনকারী তাজমহল রেস্তোরাঁর মালিককে সাধুবাদ জানান।

তাজমহল রেস্তোরাঁর মালিক সাইফুল ইসলাম জানান, ” মূলত প্রবাসী বাঙালীদের কথা চিন্তা করে এবং দেশীয় ঐতিহ্যে বহন করতে দেশের বাইরে এই ব্রাজিলে ইফতারিতে রেখেছি বাঙালীয়ানা। আগামীতেও এর ধারাবাহিকতা রক্ষার্থে চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ্‌”

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলে মুখরোচক ইফতারিতে বাঙালীয়ানা

আপডেট সময় : ০৫:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০১৯