ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

ভয়াবহ আকস্মিক বন্যায় প্লাবিত ব্রাজিল সাও পাওলো, নিহত ১২

  • আপডেট সময় : ০৭:৫৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯
  • / 415
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মীর আহমেদ মীরু, ব্রাজিল থেকেঃ

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের বাণিজ্যিক নগরী সাও পাওলোতে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় রবিবার ১২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৬ জন।

গত সোমবার দেশটির দমকল কর্মীরা এই তথ্য জানায়।

জানা যায়, ‘ব্রাজিলের সবচেয়ে ঘন জনবসতিপূর্ণ রিবেরাও পিরেস শহরে এই প্রাকৃতিক দুর্যোগে একই পরিবারের চার সদস্য মারা গেছে ও আরো দুই জন আহত হয়েছে। মধ্যরাতের দিকে একটি বাড়ি ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।’

সেখানকার সর্বশেষ তথ্য অনুযায়ী, এম্বু ডাস আর্টেসে অপর এক ভূমিধসের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া সাও কাইতানো ডু সুলে পানিতে ডুবে তিনজন, সাও পাউলোতে একজন, পার্শ্ববর্তী সান্তো আন্দ্রেতে দুইজন ও বাণিজ্যিক নগরী সাও বার্নার্ডো ডো কাম্পোতে একজন মারা গেছে।

ব্রাজিল বাঙালী প্রবাসীদের একজন ফেনীর সাইফুল ইসলাম বলেন , ব্রাজিলে ভয়াবহ এই বন্যায় জনজীবনের অনেক সমস্যার সমুক্ষীন হয়েছে। অনেকের ব্যক্তিগত বাসস্থান ও গাড়ীসহ জান মালের বহু ক্ষতি হয়েছে।

দমকল কর্মীরা সাও পাওলোতে কাদামাটি থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করেছে। ব্রাজিলের সবচেয়ে বড় ও বাণিজ্যিক নগরীটিতে সাও পাওলো ২ কোটির বেশি মানুষের বাস।

ঐদিন রাতে ভারী বৃষ্টিপাতের কারণে নগরীর কোন কোন স্থানে ভূমিধসের সৃষ্টি হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ভয়াবহ আকস্মিক বন্যায় প্লাবিত ব্রাজিল সাও পাওলো, নিহত ১২

আপডেট সময় : ০৭:৫৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯