ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

ব্রাজিল-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কের সম্ভাবনা কতটুকু

  • আপডেট সময় : ০৯:০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯
  • / 882
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মীর আহম্মেদ মীরু, ব্রাজিল থেকেঃ

দেশের অর্থনৈতিক প্রবৃত্তি বৃদ্ধিতে বৈদেশিক সম্পর্ক তৈরী ও বাণিজ্যিক চুক্তিতে বাংলাদেশে সরকার সচেষ্ট । ইতিমধ্যে এশিয়া ইউরোপের বাইরেও কয়েকটি দেশের সাথে বানিজ্যিক চুক্তিও সম্পন্ন করেছে গনপ্রজাতন্ত্রটি।

মার্কোসারভুক্ত দেশগুলোর সাথে এক সম্মেলনে বানিজ্যেমন্ত্রী টিপু মুনশি

সম্প্রতি দক্ষিণ আমেরিকার দেশগুলোর সাথে বানিজ্যিক সম্পর্ক তৈরীতে বাংলাদেশ পদক্ষেপ নিতে দেখা যায়। গত ১৯ আগস্ট বাণিজ্যেমন্ত্রী টিপু মনশি এক রাষ্ট্রীয় সফরে দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট (ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ে) মার্কোসারভুক্ত দেশগুলোর সাথে এক সম্মেলনে অংশগ্রহন করেন। তার এই সফরের মূল উদ্দেশ্য ছিল মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) বিষয়ে সদস্যভুক্ত দেশসমূহের সমর্থন আদায় ও দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন।

সফরকালে দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ অর্থনীতির ব্রাজিলের সাঁও পাওলোতে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে একটি সেমিনারে অংশ নেন মন্ত্রী। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে মার্কোসার সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দেয়া হয়। প্রতিটি দেশ এ প্রস্তাবকে স্বাগত জানায় এবং যথাসময় এ বিষয়ে কারিগরি আলোচনা শুরুর প্রস্তাব দেয়।

বানিজ্যমন্ত্রী বলেন,”বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক, ঔষধসহ বিভিন্ন পণ্যের বিপুল চাহিদা রয়েছে ব্রাজিলে। এ সময় ব্রাজিলের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের পণ্য আমদানির ক্ষেত্রে বিশেষ করে তৈরি পোশাক আমদানির ক্ষেত্রে উচ্চ শুল্কহার কমানোর আশ্বাস প্রদান করেন। তিনি উভয় দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি করতে একমত পোষণ করেন।

এছাড়া ব্রাজিলের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগামী ৭ থেকে ৮ নভেম্বর সাঁও পাওলোতে একক দেশ হিসেবে তৈরি পোশাক নিয়ে একটি মেলা ও ফ্যাশন শো আয়োজন করা হবে।

ব্রাজিল প্রবাসীদের সঙ্গে একটি মুহুর্ত্বে বাণিজ্যেমন্ত্রী

এক্ষেত্রে অনুমান করা যায় ব্রাজিলে নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ। চুক্তি বাস্তবায়ন হলে ৩৫ শতাংশ উক্ত শুল্কহার হ্রাসকরা সম্ভব যা পেশাকসহ ঔষধ, তামাক, চামড়া ও চামড়াজাত পণ্য, টেবিল ওয়্যার প্রভৃতি পণ্য রফতানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যার ফলে দেশের রাজস্ব আয় ও রপ্তানী শিল্পে নতুন সম্ভাবনা দোয়ার খুলবে।

ব্রাজিলে অবস্থিত প্রবাসীরা এই উদ্যেগকে দারুনভাবে স্বাগত জানায়। তাঁরা আশাবাদী এই চুক্তির ফলে বাংলাদেশের সাথে ব্রাজিলের একটি বৈদেশিক সম্পর্ক গড়ে উঠবে এবং অর্থনৈতিকভাবে প্রবাসীরা লাভবান হবে এবং দেশের অর্থনীতিতে ব্যাপক উন্নয়ন সাধিত হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ব্রাজিল-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কের সম্ভাবনা কতটুকু

আপডেট সময় : ০৯:০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯