ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি

ব্রাজিলে জাঁকজমকভাবে সম্পন্ন হলো বেগম খালেদা জিয়ার ৭২তম জন্মবার্ষিকী

  • আপডেট সময় : ০২:৩২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭
  • / 1242
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল্লাহ আল মামুন, সাও পাওলো স্টাফ রিপোর্টারঃ  গত ১৫ই আগস্ট ২০১৭, ব্রাজিলে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী বেগম খালেদা জিয়ার ভক্তরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্রাজিল শাখা কর্তৃক আয়োজিত জাঁকজমকভাবে সম্পন্ন করে বেগম খালেদা জিয়ার ৭২তম জন্মবার্ষিকী।

ব্রাজিলের বাণিজ্যিক রাজধানী খ্যাত সাওপাওলোর ব্রাইসে সন্ধায় স্থানীয় এক রেস্টুরেন্টে বেগম জিয়ার জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শতাধিক নেতাকর্মীদের পদভারে রেস্টুরেন্ট কানায় কানায় পূর্ণ হয়ে যায়। “শুভ শুভ শুভদিন বেগম জিয়ার জন্মদিন” এই স্লোগানে পুরো হলরুম মূখরিত হয়ে উঠে। এ সময় বর্তমান আওয়ামীলীগ সরকারের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধেও স্লোগান দিতে দেখা যায়।

পেয়ার হোসেন কমলের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখযোগ্য বক্তব্য রাখেন যার তারা হলেন – বিশিষ্ট সাংবাদিক ও বিডিসংবাদ ডট কমের সম্পাদক জনাব মীর আহাম্মেদ মীরু, স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ আল মামুন,  মাহবুব হোসাইন মিশু,  সাকিল, আব্দুর রহিম চৌধুরী,  হাসান খান, মিজানুর রহমান,  সাইফুল ইসলাম,  আব্দুল হালিম, এবং হোসনে মোবারক প্রমুখ।

বাংলাদেশ হতে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে সরাসরি বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ন মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভিডিও কনফারেন্সে সাবেক সংসদ সদস্য সাবেক যুবদল সভাপতি বি এন পির যুগ্ন মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

এছাড়া উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ উপস্থিত সকল বক্তাগন বাংলাদেশের অবৈধভাবে ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকারের সীমাহীন দূর্নীতির  বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং দেশের জনগনের মৌলিক গণতান্ত্রিক  অধিকার ফিরিয়ে দিতে দ্রুত পদত্যাগ করে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বানের দাবী জানান।

সব শেষে উপস্থিত নেতাকর্মীরা ৪৮ পাউন্ড ওজনের বিশাল আকৃতির কেক কেটে বেগম জিয়ার ৭২তম জন্মদিন পালন করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলে জাঁকজমকভাবে সম্পন্ন হলো বেগম খালেদা জিয়ার ৭২তম জন্মবার্ষিকী

আপডেট সময় : ০২:৩২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭