ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর

ব্রাজিলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • আপডেট সময় : ০৫:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮
  • / 711
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাজিল থেকে মীর আহমেদ মীরুঃ ব্রাজিলে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

গত ৭ নভেম্বর ব্রাজিলের শিল্পনগরী সাওপাওলোয় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় আহবায়ক কমিটির কার্যালয়ে এই দিবসটি পালিত হয় এবং বর্তমানে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা রায়ে সাজা ও কারাগারে প্রেরণ করায় এর মুক্তির দাবি জানিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বাংলাদেশে ৭ নভেম্বর তারিখটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসাবে পালন করা হয়। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহী ও জনতার বিপ্লব এর স্মরণে এই দিবসটি পালিত হয়। কর্নেল (অবঃ) আবু তাহের এর নেতৃত্বে সংঘটিত এই বিপ্লব জেনারেল খালেদ মোশাররফ এর ৩ দিনের সরকারের পতন ঘটায়। এই বিপ্লবের ফলশ্রুতিতে জেনারেল জিয়াউর রহমান বন্দীদশা থেকে মুক্তি পান, এবং পরবর্তীতে ক্ষমতায় আসেন। কোন কোন সময়ে ৭ই নভেম্বর বাংলাদেশে সরকারি ছুটি হিসেবে পালিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ব্রাজিল বিএনপি কেন্দ্রীয় কমিটির আহবায়ক সাইফুল্লাহ আল মামুন।  যুগ্ম আহ্বায়ক  আব্দুল আলীম, মীর আহমেদ মীরু, মোঃমাহবুব মিশু, আবুল কালাম আজাদ এবং শেখ দুলাল।  যুবদল কমিটির আহবায়ক মোঃখাইরুল হাসান এবং যুগ্ম আহ্বায়ক মোঃসালা উদ্দিন,মোঃআজিম উদ্দিন,মোঃকামরুল হাসান।

উক্ত অনুষ্ঠানে কমিটির আহবায়কগন এবং উপস্থিত অতিথি সদস্যবৃন্দ বিশেষ বিশেষ বক্তব্য দেন। এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মুক্তির জোর দাবি জানানো হয় এবং আগামী ১৩ নভেম্বর মঙ্গলবার এক বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেওয়া হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপডেট সময় : ০৫:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮