ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ব্রাজিলে শুরু হচ্ছে প্রবাসীদের ‘ফ্রেন্ডস ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯’

  • আপডেট সময় : ০৭:৪৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯
  • / 726
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মীর আহম্মেদ মীরু, ব্রাজিল থেকেঃ

ব্রাজিলে শুরু হচ্ছে ফ্রেন্ডস ক্লাব ব্রাজিলের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯। আগামী ২০ তারিখ মঙ্গলবার ব্রাজিল সময় দুপুর ১২ঃ৩০ মিনিটে ব্রাজিল সাও পাওলোর বেলেম স্টেট পার্ক মাঠে এই আন্তঃ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।

এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করবেন ব্রাজিল ফ্রেন্ডস ক্লাবের আমন্ত্রিত অতিথিরা। এই টুর্নামেন্টটি মূলত ব্রাজিলে অবস্থানরত প্রবাসীদের বাংলাদেশের নোয়াখালী, সিলেট, কুমিল্লা,খুলনা ও বরিশালসহ বিভিন্ন জেলাভিত্তিক টিম নিয়ে আয়োজন করা হচ্ছে।

টুর্নামেন্টের মূল আকর্ষন থাকবে সরাসরি প্যারাগুয়ে থেকে অংশগ্রহনকারী আমন্ত্রিত অতিথি টিম। এছাড়া টুর্নামেন্টে বিজয়ী টিমকে ১ম পুরষ্কার ৩ হাজার রিয়াইস ও একটি আকর্ষনীয় ট্রফি, রানার্স আপ টিমকে দেওয়া হবে ২য় পুরষ্কার ১ হাজার রিয়াইস ও ট্রফি এবং প্রতি খেলার ম্যান অফ দ্যা ম্যাচ, ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হিসেবে থাকবে আকর্ষনীয় পুরষ্কার। খেলায় এন্ট্রি ফি টিমভিত্তিক ৪০০ রিয়াইস।

এ পর্যায়ে টুর্নামেন্টে গ্রুপভিত্তিক ম্যাচের খেলা চলবে ৪দিন ব্যাপী ২০,২১,২৭ ও ২৮ তারিখ পর্যন্ত।

ফ্রেন্ডস ক্লাব ব্রাজিলের এই ক্রিকেট টুর্নামেন্টির পরিচালনায় থাকবেন আমির, জিয়া, রুহেল, মোঃ সুজন, অসিত দাস, রেজা, এমদাদ, খালেদ, রাসেল, দেলোয়ার, মিজান,সাদেক,রনি, এহসান, হামিদ, হারিছ, সামি, কাউসার, কামরুল এবং কামিল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলে শুরু হচ্ছে প্রবাসীদের ‘ফ্রেন্ডস ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯’

আপডেট সময় : ০৭:৪৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯